BREAKING: ৩১ লক্ষ ছাড়িয়ে গেল সংক্রমণ, দেশজুড়ে মৃত ৫৭ হাজারের বেশি

নয়াদিল্লি: দেশে ফের লাফিয়ে বাড়ল করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত হলেন ৬১ হাজার ৪০৮ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৮৩৬ জনের। পাশাপাশি শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৭ হাজার ৪৬৮ জন।

নতুন করে সংক্রমণের জেরে দেশে মোট করোনা সংক্রান্তর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লক্ষ ৬ হাজার ৩৪৯ জন। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৩ লক্ষ ৩৮ হাজার ৩৬ জন। মৃত্যু হয়েছে মোট ৫৭ হাজার ৫৪২ জনের।

অন্যদিকে কেন্দ্র জানিয়েছে, টানা ছ’দিন ধরে প্রতিদিন ৮ লাখ স্যাম্পেল পরীক্ষা করা হচ্ছে। ভারতে মোট করোনা পরীক্ষা হয়েছে ৩.৫২ কোটি। শুধু তাই নয় করোনা পজিটিভ হওয়ার হার একধাক্কায় অনেকটাই কমেছে। টেস্ট বাড়াল ফলে দ্রুত নজরে আসছে তাতেই সাফল্য পেয়েছে ভারত।

আরও পড়ুন: একুশে তথাগতই বঙ্গ বিজেপির মুখ্যমন্ত্রী ‘মুখ’, জল্পনায় জল ঢাললেন কৈলাশ বিজয়বর্গীয়

স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সব জায়গাকে আলাদা আলাদা করে নজরে রেখে বাড়ানো হয়েছে পরীক্ষা। গণহারে পরীক্ষাকে গুরুত্ব দিয়েছে কেন্দ্র।

“শেষ তিন সপ্তাহ ধরে প্রতিদিন টেস্ট বেড়ে যাওয়ায় গোটা দেশেই পরীক্ষা বাড়ানো হয়েছে সে ছবি স্পষ্ট। প্রতিদিন প্রচুর পরীক্ষা হওয়ার পরেই করোনা পজিটিভ হওয়ার গড় হার কমেছে”, এমন তথ্যই দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

অন্যদিকে চলতি বছরের শেষেরদিকে পৌঁছে যেতে পারে করোনা ভাইরাসের ভ্যাকসিন, এমনটাই আশাপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি জানিয়েছেন, দেশে তৈরি তিনটি ভ্যাকসিনের মধ্যে একটির ক্লিনিক্যাল ট্রায়াল তৃতীয় পর্যায়ে রয়েছে। আশা করি চলতি বছরের শেষে উৎপাদন শুরু করতে পারবো।

The post BREAKING: ৩১ লক্ষ ছাড়িয়ে গেল সংক্রমণ, দেশজুড়ে মৃত ৫৭ হাজারের বেশি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3hp5CAq
Post a Comment (0)
Previous Post Next Post