BREAKING: দেশজুড়ে করোনায় মৃত্যু ছাড়াল ৫০ হাজার, আক্রান্ত ২৬ লক্ষের বেশি

নয়াদিল্লি: দেশে করোনার জেরে মৃত্যু সংখ্যা পেরিয়ে গেল ৫০ হাজার। মোট আক্রান্ত হয়েছে ২৬ লক্ষ ৪৭ হাজারেরও বেশি মানুষ। শেষ ২৪ ঘন্টায় দেশজুড়ে আক্রান্ত ৫৭ হাজার ৯৮২ জন ও ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯৪১ জনের।

পরিসংখ্যান বলছে, দেশে মোট আক্রান্তের মধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৬ লক্ষ ৭৬ হাজার ৯০০ জন। সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ১৯ লক্ষ ১৯ হাজার ৮৪৩ জন। দেশজুড়ে মোট মৃত্যু হয়েছে ৫০ হাজার ৯২১ জন।

এই মুহূর্তে দেশবাসী অপেক্ষা করছে ভ্যাকসিনের। ১৫ অগস্ট মোদী লালকেল্লা থেকে জানিয়েছেন, দেশেই তৈরি হচ্ছে ভ্যাক্সিন। বর্তমানে তিনটি ভ্যাক্সিন পরীক্ষামূলক পর্যায়ে আছে। এখন অপেক্ষা শুধু গ্রিন সিগন্যালের।

রাশিয়া ভ্যাকসিন তৈরির দাবি জানালেও বিশ্বের বহু দেশ তা মানতে নারাজ। এমনকি হু-ও ভ্যাকসিনের তালিকা থেকে বাদ দিয়েছে রাশিয়ার তৈরি ভ্যাকসিনের নাম।

তাই দেশীয় ভ্যাকসিন তৈরিতে নজর রয়েছে প্রত্যেকের। মোদী বলেছেন, আত্মনির্ভর ভারতে দেশের মধ্যেই তৈরি হচ্ছে করোনা ভাইরাসের তিনটি ভ্যাকসিন। যা টেস্টিং-এর পর্যায়ে আছে। যত তাড়াতাড়ি বিজ্ঞানীরা সবুজ সংকেত দেবেন তত তাড়াতাড়ি ভ্যাকসিনের উৎপাদন শুরু করবে ভারত। প্রচুর পরিমানে ভ্যাক্সিন উৎপন্ন করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। সেইসঙ্গে তিনি এও জানান যে, কত দ্রুত ভারতের মানুষের কাছে সেই ভ্যাক্সিন পৌঁছে দেওয়া সম্ভব হবে, সেই পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছে ভারতের।

অন্যদিকে হু-এর প্রধান বৈজ্ঞানিক সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, ভারত বর্তমানে ভ্যাকসিন পরীক্ষার প্রথম পর্যায়ে রয়েছে, পুরো প্রক্রিয়া শেষ হতে আরও অন্তত ১ বছর সময় লাগবে।

The post BREAKING: দেশজুড়ে করোনায় মৃত্যু ছাড়াল ৫০ হাজার, আক্রান্ত ২৬ লক্ষের বেশি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3g2JVol
Post a Comment (0)
Previous Post Next Post