আত্মহত্যা নাকি খুন, সুশান্তের ঘটনায় এখনো নিশ্চিত ভাবে বলছে না AIIMS এর চিকিৎসকরা

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য ক্রমশ জটিল হচ্ছে। AIIMS এর চিকিৎসকরা সিবিআই কে জানিয়েছেন সুশান্তকে বিষক্রিয়া করা হয়নি। অভিনেতার মৃত্যুর পর নানা রকমের থিওরি প্রকাশ্যে আসছিল। অনেকেই দাবি করেছিলেন অভিনেতাকে বিষক্রিয়া করা হয়েছিল। সুশান্তের পরিবারও এই দাবি করেছিল।

চিকিৎসকরা যদিও জানিয়েছেন যে বিষক্রিয়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে এখনই কোনো উপসংহারে যাচ্ছেন না তাঁরা। এই ঘটনা আত্মহত্যা নাকি খুন সে বিষয়ে এখনই অন্তিম ঘোষণা করা হচ্ছে না।

১৪ জুন ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সুসান সিং রাজপুত এর দেহ। মুম্বই পুলিশ দাবি করে আত্মঘাতী’ হয়েছেন অভিনেতা। কিন্তু এই দাবি মানতে নারাজ সুশান্তের পরিবার এবং ভক্তরা। এই ঘটনা বিগত কয়েকদিনে বিভিন্ন দিকে মোড় নিয়েছে। তবে ঘটনায় মাদক যোগ বড় আকার নিয়েছে।

সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর মাদক যোগ থাকার জন্য তাকে গ্রেফতার করেছে এনসিবি। এনসিবির দাবি, ড্রাগ সিন্ডিকেটের সক্রিয় সদস্য রিয়া চক্রবর্তী। এবং হাই সোসাইটির ড্রাগ পাচারকারী এবং ব্যক্তিত্বদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। মাদক পাচারের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ ছিল। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ক্যাশ টাকার মাধ্যমে মাদক কাণ্ডে লেনদেন করেছেন রিয়া।

এই মাদক যোগে নাম জড়িয়েছে বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রকুল প্রীত দের। তবে তাঁদের সত্যিই মাদক জোকস ছিল কিনা তার কোনো প্রামাণ্য তথ্য এখনো হাতে আসেনি এনসিবির।

The post আত্মহত্যা নাকি খুন, সুশান্তের ঘটনায় এখনো নিশ্চিত ভাবে বলছে না AIIMS এর চিকিৎসকরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/30kLPeP
Post a Comment (0)
Previous Post Next Post