বদলাচ্ছে নিয়ম, আর চালককে সঙ্গে রাখতে হবে না লাইসেন্স সহ দরকারি কাগজপত্র

নয়াদিল্লি: মোটর ভেহিকেল সংক্রান্ত নিয়ম সংশোধন করছে কেন্দ্র। ১ অক্টোবর থেকে গাড়ির চালককে আর নিজের সঙ্গে নিয়ে ঘুরতে হবে না ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইনসিওরেন্স পেপার ও পলিউশন সার্টিফিকেট-এর মত জরুরী কাগজপত্র।

তবে এর জন্য চালককে অবশ্যই কেন্দ্রীয় সরকারের পোর্টাল ‘Digi-locker’ বা ‘m-parivahan’ এ যুক্ত করতে হবে ড্রাইভিং লাইসেন্স সহ অন্যান্য নথিপত্র। তা না হলে গাড়িতে রাখতে হবে হার্ড কপি।

কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক এ ব্যাপারে একটি নয়া অ্যাক্ট জারি করেছে। এই অ্যাক্ট অনুযায়ী বলা হয়েছে, ড্রাইভিং লাইসেন্স এবং ই-চালান সমেত একাধিক গুরুত্বপূর্ণ কাগজপত্র তদারকি করা হবে পোর্টালের মাধ্যমে।

আরও পড়ুন – মঙ্গলগ্রহে মিলল জল, মাটির নীচেই চাপা পড়ে আছে তিনটি হ্রদ

রাজ্য পরিবহণ বিভাগ ও ট্রাফিক পুলিশের কাছে আসা নোটিফিকেশন বলছে, ট্র্যাফিক পুলিশদের একটি বিশেষ মেশিন দেওয়া হবে। সেই মেশিনে গাড়ির রেজিস্ট্রেশন নম্বার দিলেই গাড়ি সংক্রান্ত তথ্য মিলবে। এরফলে কাগজের ঝঞ্ঝাট থেকে মিলবে মুক্তি।

এছাড়া একটি সফটওয়্যার আনা হয়েছে। কোনও পুলিশকর্মী যদি সেই সফটওয়্যার ডাউনলোড করে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দেন, তবেও যাবতীয় তথ্য পাওয়া যাবে।

নয়া নিয়মে ই-চালানের মাধ্যমে জরিমানা দেওয়ার সুবিধাও দেওয়া হবে বলে জানানো হয়েছে। ফলে এবার থেকে ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির অন্যান্য নথি গাড়িতে করে বয়ে নিয়ে যাওয়ার দিন যে শেষ, একথা বলাই যায়।

The post বদলাচ্ছে নিয়ম, আর চালককে সঙ্গে রাখতে হবে না লাইসেন্স সহ দরকারি কাগজপত্র appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2S4Z0w0
Post a Comment (0)
Previous Post Next Post