নয়াদিল্লি: দেশে এই মুহূর্তে দ্রুত হারে ছড়াচ্ছে করোনা। সবার নজর এখন করোনার ভ্যাকসিনের সর্বশেষ আপডেটের দিকে। সকলের আশা ভ্যাকসিন চালু হওয়ার সঙ্গে সঙ্গে সবাই আবার নিজেদের পুরোনো জীবনে ফিরে যেতে পারবেন। তবে গবেষকরা জানাচ্ছেন, এই ভাইরাস বারবার তার প্রকৃতি পরিবর্তন করে। যা যথেষ্ট উদ্বেগের বিষয়।
যদি এই ভাইরাস এরপরেও তার রূপ পরিবর্তন করে খুব স্বাভাবিক ভাবেই আশঙ্কা তৈরি হয় যে, আবিষ্কৃত ভ্যাকসিন কতটা ফলদায়ক হবে। হতেই পারে কিছু ক্ষেত্রে কাজ করছে না ভ্যাকসিন। তবে উপায় কী?
মেডিকেল জার্নালে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে অনেক সময় এই ভাইরাসের প্রোটিন পরিবর্তন হয়। এর “স্পাইক প্রোটিন” এর অনেক পরিবর্তন হয়েছে। এই প্রোটিনগুলিই ভাইরাসকে মানুষের কোষে প্রবেশের ক্ষমতা দেয়। এটি একবার শরীরে প্রবেশের পরে, সেখানে সংক্রমণ ছড়াতে শুরু করে, যা সমস্যার কারণ হয়।
এই ভাইরাসটি নিজেকে পরিবর্তন করতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সারস-কোভি -২ এর জিনোম থেকে প্রাপ্ত স্পাইক প্রোটিনগুলিতে সর্বাধিক জেনেটিক পরিবর্তন লক্ষ্য করা গেছে।
আশঙ্কার ব্যাপার হল খুব অল্প সময়ের মধ্যে এই ভাইরাস রিবর্তিত হতে পারে। ফলে এর মোকাবিলা করার মতো ভাইরাস তৈরি চ্যালেঞ্জিং কাজ হতে পারে।
উল্লেখ্য, করোনাভাইরাসের প্রকৃতি নিয়ে টালবাহনা প্রথম থেকেই ছিল। কেউ জানাচ্ছিলেন মানুষ ছাড়া অন্য গৃহপালিত পশুদের করোনা হতে পারে না, যদিও পরে দেখা যায় বেশ কয়েকটি পোষ্য করোনা আক্রান্ত হয়েছে। প্রথমে দাবি করা হচ্ছিল এই ভাইরাস হাওয়ায় ছড়াতে পারে না, যদিও পরে হু কার্যত মেনে নেয় বাতাসেও ছড়াতে পারে এই ভাইরাস।
The post বার বার প্রকৃতি বদলেছে করোনা, ভ্যাকসিনের প্রভাব নিয়ে চিন্তায় বিশেষজ্ঞরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31Pk0wx