স্টাফ রিপোর্টার , কলকাতা : মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তবে বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। কোথাও হঠাৎ করেই ব্যাপক বৃষ্টি হতে পারে। কোথাওবা আবার প্রচুর মেঘ জমলেও অল্প বৃষ্টি নিয়েও খান্ত থাকতে হতে পারে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।
নিম্নচাপের জেরে যে বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সে কথা জানিয়েছিল হাওয়া অফিস। সেই আবহাওয়াই বর্তমান দক্ষিণের জেলাগুলিতে। তবে পরে আবার জানানো হয়েছিল ব্যাপক বৃষ্টি হবে। কোনও কোনও জেলায় কমল সতর্কতা জারি করা হয়েছিল। বেসরকারি বিদ্যুৎ পরিবহণ সংস্থার পক্ষে এমনও বলা হয়েছিল যে বৃষ্টির জেরে বিদ্যুৎ পরিবহণ পর্যন্ত বন্ধ হতে পারে তাও আবার সিইএসসি এলাকায়। অর্থাৎ কলকাতা ও তাঁর পার্শ্ববর্তী শহরাঞ্চলে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা তৈরি ছিল। কিন্তু মঙ্গলবার সকাল পর্যন্ত আবহাওয়ার গতি প্রকৃতি সেই বলছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিনের জেলাগুলিতে।
তবে এইকে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবারের ফের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। সোমবার ভারী বৃষ্টি হওয়ার কথা ছিল, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়। দেখা যাচ্ছে সেখানে আসানসোলে ১৩.৬ মিলিমিটার বৃষ্টি হয়। বাঁকুড়ায় ১১.৬ মিলিমিটার বৃষ্টি হয়, বহরমপুরে ৯.২ মিলিমিটার বৃষ্টি হয়, বর্ধমানে ২০.৬ মিলিমিটার বৃষ্টি হয়, ক্যানিংয়ে ২৪.০ মিলিমিটার বৃষ্টি হয়, দিঘায় ১২.১ মিলিমিটার বৃষ্টি হয়, ডায়মন্ড হারবারে ৬.২ মিলিমিটার বৃষ্টি হয়, হলদিয়ায় ১৩.০মিলিমিটার বৃষ্টি হয়, কৃষ্ণনগরে ৯.২ মিলিমিটার বৃষ্টি হয়, মেদিনীপুরে ৫.২ মিলিমিটার বৃষ্টি হয়।
The post মেঘে ঢাকা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টি নিয়েই খান্ত দক্ষিণবঙ্গ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3iNj6qi