স্টেট ব্যাংকে ৩০,০০০ জনকে স্বেচ্ছা অবসরের পরিকল্পনা

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার বারেবারেই অর্থনৈতিক সংকট মেটাতে বিলগ্নিকরণ এবং স্বেচ্ছা অবসরকেই উপায় বলে মনে করছে। এই দুই পথে আয়ের উৎস এবং খরচ কমানোর পন্থা নিতে দেখা গিয়েছে।কিছুদিন আগেই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএলের স্বেচ্ছা অবসর ব্যবস্থা করা হয়েছিল। এবার উদ্যোগ নেওয়া হচ্ছে স্টেট ব্যাংকে স্বেচ্ছা অবসরের।

সূত্রের খবর, ১ ডিসেম্বর থেকে স্টেট ব্যাংকের ৩০,০০০ কর্মীর স্বেচ্ছা অবসরের কথা ভাবা হয়েছে। এজন্য স্বেচ্ছা অবসর প্রকল্পের খসড়া ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। এটি আপাতত ব্যাংকের পরিচালন পরিষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

স্বাভাবিকভাবেই এমন স্বেচ্ছা অবসরের মাধ্যমে লোক কমানোর পরিকল্পনার বিরোধিতা করেছে বিভিন্ন কর্মী ইউনিয়ন। বিশেষত করোনার জেরে যেখানে মানুষের আর্থিক দিক থেকে সংকট বেড়েছে সেই সময় এই রকম স্বেচ্ছা অবসর প্রকল্প এনে জটিলতাই বাড়বে বলেই তাদের অভিমত।

স্টেট ব্যাংকে গত বছর কর্মীসংখ্যা ছিল ২.৫৭ লক্ষ সেখানে এ বছরের মার্চ মাসে কমে গিয়ে দাঁড়ায়েছে ২.৪৯ লক্ষ। পরিকল্পনা অনুসারে যে সমস্ত কর্মী বা অফিসারেরা ২৫ বছরের বেশি কাজ করেছেন অথবা বয়স ৫৫ বছরের বেশি তারা এই প্রকল্পের আওতায় আসবেন। দেখা গিয়েছে, ব্যাংকে এই শর্ত পূরণ করা লোকের সংখ্যা ৩০,১৯০ জন। এরমধ্যে ১১,৫৬৫ জন অফিসার এবং ১৮,৬২৫ জন কর্মী রয়েছে।

যাদের যতদিন চাকরি বাকি রয়েছে তারা ততদিনের ৫০ শতাংশ এক্সগ্রাশিয়া হিসেবে পাবে। তবে মোট ভিআরএসের পরিমাণ ১৮ মাসের বেতনের বেশী হবেনা। এক্ষেত্রে কর্মী অফিসারদের এক-তৃতীয়াংশ স্বেচ্ছা অবসর নিলে ব্যাংকের খরচ কমবে ১৬৬৩ কোটি টাকা। তবে এই কর্মীদের দু বছর বাদে ফের কাজে নেওয়া যেতে পারে বলে ইঙ্গিত রয়েছে। প্রসঙ্গতএর আগেও বেশ কয়েকবার স্টেট ব্যাংকের স্বেচ্ছা অবসর দেওয়া হয়েছিল।

The post স্টেট ব্যাংকে ৩০,০০০ জনকে স্বেচ্ছা অবসরের পরিকল্পনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3345oZp
Post a Comment (0)
Previous Post Next Post