করোনা পরিস্থিতিতে সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কালঘাম ছুটছে আমজনতার

market-1

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: করোনা আবহে যেভাবে আলু সহ অন্যান্য শাক সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে নাভিশ্বাস আমজনতার। এই অবস্থায় চরম সমস্যায় সাধারণ মানুষ। বর্তমান সময়ে সবজির এই মূল্য বৃদ্ধির পিছনে সাম্প্রতিক নিম্নচাপ জনিত বৃষ্টিতে চাষের ক্ষতি ও পরবর্তী সময়ে বাজারে আমদানি কম থাকাকেই দায়ী করছেন আড়তদার থেকে খুচরো বিক্রেতারা।

শনিবার বাঁকুড়া শহরের চক বাজার সবজির মার্কেটে গিয়ে দেখা গেল, এদিন কেজি প্রতি আলু ৩০টাকা প্রতি কেজি, পেঁয়াজ ৩০টাকা প্রতি কেজি, গাজর ৩০ থেকে ৩৫ টাকা, টম্যাটো ৬০ টাকা, কাঁচা লঙ্কা ১২০ টাকা, ওল ৩০ টাকা, কাঁকরোল ৩০ টাকা, কাঁচ কলা ৩৫ থেকে ৪০ টাকা, কুমড়া ১২ টাকা কেজি প্রতি দরে পাইকারী হারে বিক্রি হয়েছে। খুচরো বাজারে দামের সামান্য তারতম্য রয়েছে।

এদিন চাষী মৃণাল পালের কথায়,”এই সময় যা সবজির উৎপাদন হওয়ার কথা এখন তার অর্দ্ধেক হচ্ছে। ফলে আমদানি কম, চাহিদা বেশী। সেকারণেই দামও জনসাধারণের নাগালের বাইরে”। একই কথা বলেন আড়ৎদার পিন্টু কুণ্ডু থেকে খুচরো বিক্রেতা রাধা কুণ্ডু, চন্দন বাগদীরা।

সকালে থলে হাতে বাজার বেরিয়ে চরম অস্বস্তিতে ক্রেতা সাধারণ। সত্য দে, ফাল্গুনী দত্ত, মিনু চৌধুরী, ঝর্ণা দত্তদের মতো ক্রেতা দের কথায়, “রোজগার সীমিত আর তাছাড়াও খরচ বাড়ছে সেক্ষেত্রে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে সমস্যা বাড়ছে বইকি কমছেনা বলে তাদের দাবি”।

The post করোনা পরিস্থিতিতে সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কালঘাম ছুটছে আমজনতার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lXNwrI
Post a Comment (0)
Previous Post Next Post