ভারসাম্য তৈরি করছে বর্ষা, অগাস্টে অতিবৃষ্টি দিয়ে সেপ্টেম্বরে ঘাটতির পূর্বাভাস

নয়াদিল্লি : দেশ জুড়ে বৃষ্টি ধাক্কা খেতে চলেছে সেপ্টেম্বর মাসে। এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। বর্ষার বৃষ্টিতে ঘাটতিও হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া বিজ্ঞানীরা। আগস্ট মাসে সারা দেশে দেখা গিয়েছে রেকর্ড ৪৫ শতাংশ বেশি বৃষ্টি হয়। এর ধারেকাছে কাছে থাকবে না চলতি মাসের বৃষ্টির পরিমাণ।

হাওয়া অফিস জানাচ্ছে, বিশেষ দেশের উত্তর পশ্চিমের রাজ্যগুলিতে বৃষ্টি কম হবে। আগস্ট মাসে দেশ জুড়ে দেশের বিভিন্ন প্রান্ত ভাসিয়েছে বৃষ্টি। একাধিক জায়গায় বন্যা হয়েছে। ফসলের ক্ষতি হয়েছে। ধস নেমেছে। রাজস্থান, গুজরাতের মতো শুকনো অঞ্চলেও এমন বৃষ্টি হয়েছে যে একাধিক স্থানে হু হু করে ভাসিয়েছে বন্যার জল। এই মাসে বর্ষা এই অতিবৃষ্টিকে কমিয়ে নিজের ভারসাম্য তৈরি করে নেবে।

উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম চারিদিকে বর্ষার প্রবল বৃষ্টি হয়েছে। এর জেরে উত্তর পূর্বের রাজ্য গুলিতে বন্যা দেখা দিয়েছে। বন্যায় ভেসেছে অসম, বিহার, উত্তরপ্রদেশ। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দেশের একাধিক রাজ্যে। দক্ষিণেও প্রবল বর্ষণ গত অগাস্ট মাস ধরে দক্ষিণ এবং পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও প্রবল বর্ষণ হয়েছে। বিশেষ করে মহারাষ্ট্র, কেরল এবং কর্নাটকে প্রবল বর্ষণ হয়েছে। যার জেরে একাধিক জায়গায় ধস এবং বন্যা দেখা দিয়েছে।

কিন্তু সেপ্টেম্বরে বর্ষা সেই চরিত্র অনেকটাই বদলে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেপ্টেম্বরে বর্ষার ঘাটতি সেপ্টেম্বর জুড়ে গোটা দেশে বর্ষার ঘাটতি দেখা দেবে পূর্বাভাসে এমনই জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও সপ্তাহের শুরুতেই সেপ্টেম্বরের প্রথম তিন দিনে মোট ৭১.৫ শতাংশ বৃষ্টি হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। গঙ্গাসাগর থেকে রাজস্থান পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা তার জেরে পূর্ব এবং মধ্য ভারতের কয়েকটি জায়গায় বর্ষণ হয়েছে।

আজ শনিবার থেকেই কমবে বৃষ্টি। কেন্দ্রীয় আবহাওয়া দফতর স্পষ্ট জানাচ্ছে, ৫ সেপ্টেম্বর থেকেই বৃষ্টি কমতে শুরু করবে বিভিন্ন রাজ্যে। কেটে যাচ্ছে বঙ্গোপসাগর থেকে বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। ধীরে ধীরে উত্তরের দিকে সরতে শুরু করবে বর্ষা। যার জেরে মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড সহ উত্তরের রাজ্যগুলিতে বৃষ্টি হবে।

The post ভারসাম্য তৈরি করছে বর্ষা, অগাস্টে অতিবৃষ্টি দিয়ে সেপ্টেম্বরে ঘাটতির পূর্বাভাস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QVRpiH
Post a Comment (0)
Previous Post Next Post