লাইন পার করতে গিয়ে ধেয়ে আসা ট্রেনের মুখোমুখি গাড়ি, ঘটল মার্মান্তিক দুর্ঘটনা

দিসপুর: মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল অসমের কামরূপ জেলা। সেখানে লাইন পারাপার করতে গিয়ে ধেয়ে আসা একটি ট্রেনের মুখোমুখি পড়ে গেল একটি প্রাইভেট গাড়ি। দুর্ঘটনার জেরে মৃত্যু হল একই পরিবারের তিনজনের। আহত আরও একজন। রবিবার এই ঘটনা ঘটেছে বলে জানাচ্ছে পুলিশ।

জানা গিয়েছে গত কয়েকদিনের বৃষ্টির জেরে আন্ডারপাসে জল জমে যাওয়ার কারণে গাড়ি নিয়ে রেললাইন পারাপার করছিলেন ওই পরিবার। সে সময়ই ধেয়ে আসে বঙ্গাইগাঁওগামী ট্রেনে। ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

দুর্ঘটনায় ওই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আবদুল জলিল নামে মৃত ব্যক্তি ফখরুদ্দিন আলী আহমেদ কলেজের অসমিয়া বিভাগের কর্মী বলে জানা গিয়েছে। একই সঙ্গে মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী সানিয়ারা বেগম এবং তাদের ১২ বছরের মেয়ে আফরিন আক্তারের।

পুলিশ মারফৎ খবর, ওই দুর্ঘটনায় আহত হয়েছে দম্পতির ৪ বছরের ছোট মেয়ে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার পরে স্থানীয়রা রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন ও ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিস্তারিত আসছে…

The post লাইন পার করতে গিয়ে ধেয়ে আসা ট্রেনের মুখোমুখি গাড়ি, ঘটল মার্মান্তিক দুর্ঘটনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FYnfcE
Post a Comment (0)
Previous Post Next Post