রবিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, পূর্বাভাস হাওয়া অফিসের

স্টাফ রিপোর্টার , কলকাতা : দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। মৌসুমী অক্ষরেখার অবস্থান পরিবর্তনের কারণেই এই বৃষ্টিপাত হবে বলে মনে করছেন আবহবিদরা। আগামী ৪৮ ঘণ্টায় শহর কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আজ শনিবার সকাল পর্যন্ত কোথাও বৃষ্টি হয়নি। এমনটাই দেখা যাচ্ছে হাওয়া অফিসের রেকর্ডে। ব্যরাকপুরে ০.৪, হলদিয়ায় ০.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দমদমেও বৃষ্টি হয় মাত্র ০.৯ মিলিমিটার। দক্ষিণবঙ্গের জেলার গড় সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ হু হু করে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সমস্ত দক্ষিণবঙ্গের জেলায়। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে, আসানসোলে তাপমাত্রা ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় ৩৫.৭, ব্যরাকপুরে ৩৪.৬, বহরমপুরে ৩৬.২, বর্ধমানে ৩৫.০, ক্যানিংয়ে ৩৪.৪, দিঘাতে ৩৪.৪, হলদিয়ায় ৩৩.৫, কৃষ্ণনগরে ৩৬.০, মেদিনীপুরে ৩৬.০, পানাগড়ে ৩৫.১ , শ্রীনিকেতনে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। বেলার দিকে অতিরিক্ত গরমের জন্য বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই গরমের ভ্যাপসা পরিস্থিতি কাটতে পারে রবিবার থেকে। এবার পুরোটাই সময়ের বিষয়। সময় অনুযায়ী যদি মৌসুমি অক্ষরেখা সরে না আসে তাহলে গরমের বহর চলতে থাকবে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে বিকানির থেকে জয়পুর হয়ে ডালটনগঞ্জ এবং শান্তিনিকেতনের উপর দিয়ে বাংলাদেশ এবং অসম হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পশ্চিম রাজস্থান, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। এর ফলে আগামী কয়েকদিন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস।

The post রবিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, পূর্বাভাস হাওয়া অফিসের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3jOV3HD
Post a Comment (0)
Previous Post Next Post