কালীপুজোর পর স্কুল খোলা নিয়ে রাজ্য সরকার ভাবনা চিন্তা করবে: মমতা

দার্জিলিং: কালীপুজোর পর স্কুল খোলা নিয়ে রাজ্য সরকার ভাবনাচিন্তা করবে৷ বুধবার উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক থেকে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

রাজ্যে করোনা পরিস্থিতিতে প্রায় ৬ মাস ধরে বন্ধ রয়েছে স্কুল৷ যদিও অনলাইনে ক্লাস হচ্ছে৷ এমনকি পরীক্ষাও হচ্ছে অনলাইনে৷ এদিকে ডিসেম্বর থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শুরু হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ ফলে স্কুল কবে খুলবে তা নিয়েই ছাত্র ছাত্রী ও অভিভাবকদের মধ্যে চলছে ভাবনা চিন্তা৷

এই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন, কালীপুজো পর্যন্ত বন্ধ থাকবে স্কুল৷ তারপর স্কুল খোলা নিয়ে রাজ্য সরকার ভাবনাচিন্তা করবে৷ কারণ করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি৷

বুধবার উত্তরকন্যায় কোচবিহার, দার্জিলিং ও কালিম্পং জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ এই বৈঠক থেকেই এ দিন মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন৷ বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণের জন্য ১০৪ একর জমি দেওয়ার কথাও ঘোষণা করেন।

অন্যদিকে আগেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন৷ তা হল ইউজিসির নির্দেশ আংশিকভাবে মেনে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পড়াশোনা ডিসেম্বর থেকে শুরু করা হবে৷

শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, শিক্ষাবর্ষ শুরু হয়ে গেলেও ভালোভাবে স্যানিটাইজ না করে ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের ডেকে ক্লাস করানো যাবে না। শিক্ষা দফতর থেকে মুখ্যমন্ত্রীর কাছে সার্বিক প্রস্তাব পাঠানো হবে। এ বিষয়ে রাজ্য সরকার যথাসময়ে নির্দেশ দেবে বলেও তিনি জানিয়েছেন।

ইতিমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় জানিয়েছিল, তাদের ক্লাস শুরু করতে কিছু দেরি হতে পারে। ওই সময় স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষার ফলপ্রকাশের কাজ চলবে। অক্টোবরের শেষ পর্যন্ত চলবে স্নাতকস্তরে ভর্তির প্রক্রিয়া।

এদিকে ইউজিসির পক্ষ থেকে একটি গাইডলাইন প্রকাশ করা হযেছে,তা হল:

১. যে সব কলেজের ভর্তির প্রক্রিয়া ইতিমধ্যেই চালু করে দেওয়া হয়েছে, তাঁরা পয়লা নভেম্বর থেকে ক্লাস চালু করতে পারে। প্রয়োজনীয় নথি জমা দেওয়ার শেষ দিন ডিসেম্বরের ৩১ তারিখ ধার্য করা হয়েছে।

২. অক্টোবরের শেষের মধ্যে কলেজে ভর্তির মেধা তালিকা প্রকাশ বা পরীক্ষা নেওয়ার মতো কাজগুলি সম্পন্ন করতে হবে। সেগুলি বাদে বাকি শূণ্যপদে ভর্তি হওয়ার আবেদনের সময়সীমা ৩০শে নভেম্বর।

৩. ইউজিসির নির্দেশ ২০২১ সালের ৮ই মার্চ থেকে ২৬শে মার্চের মদ্যে প্রথম সেমেস্টার বা বার্ষিক পরীক্ষা নিয়ে নিতে হবে। ক্লাস চলবে সপ্তাহে ছয় দিন। প্রতিটি বিশ্ববিদ্যালয়কেই এই নিয়ম মেনে চলতে হবে।

The post কালীপুজোর পর স্কুল খোলা নিয়ে রাজ্য সরকার ভাবনা চিন্তা করবে: মমতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34keQZA
Post a Comment (0)
Previous Post Next Post