অনলাইনে কেওয়াইসি নিতে পারবে বিমা সংস্থাগুলি

নয়াদিল্লি: বিমা নিয়ন্ত্রক আইআরডিএআই অনুমতি দিল জীবন এবং সাধারন বিমা সংস্থাকে তাদের গ্রাহকদের ভিডিও ভিত্তিক কেওয়াইসি নিতে। এর ফলে অতি মহামারী সময় সংস্থাগুলির অফিসারেরা অনলাইনে তাদের বাধ্যতামূলক কাজকর্ম সেরে নিতে পারবেন।

বিমা নিয়ন্ত্রক ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, এই ভিডিও বেসড আইডেন্টিফিকেশন প্রসেস (ভি বি আই পি) এর উদ্দেশ্য হল বিভিন্ন বৈদ্যুতিন প্ল্যাটফর্মে মধ্যে সামঞ্জস্য রেখে সহজভাবে কেআইসি পদ্ধতি এবং এটি ক্রেতা বান্ধব।

আইআরডিএআই একটি সার্কুলারে জানিয়েছে, অ্যাকাউন্ট ভিত্তিক‌ সম্পর্ক যাচাই করা হবে গ্রাহকদের অথবা সুবিধাভোগীদের কাছ থেকে সম্মতি নেওয়ার পর।

তাছাড়া বিমাকারীকে প্রকৃত যাচাইয়ের পর তার সমস্ত অ্যাকাউন্ট খুলে পরিষেবা প্রদানকারী ভিবিআইপি‌ ভিত্তিক অ্যাক্টিভেট করবে। এক্ষেত্রে সবরকম নিরাপত্তা বজায় এবং এন্ড টু এন্ড এন্ডক্রিপশন রাখতে বিমাকারীকে সফটওয়্যার সিকিউরিটি অডিট করতে হবে এবং ভিবিআইপি অ্যাপ্লিকেশন সময় সময় করে নিতে হবে।

আই আর ডি এ আই পাশাপাশি জানিয়েছে বিমাকারীকে সময় সময় সাম্প্রতিকতম প্রযুক্তি সাহায্য নিতে হবে (আর্টিফিশিয়াল টেকনোলজি, ফেস ম্যাচিং টেকনোলজি ইত্যাদি) যাতে পদ্ধতিটি শক্তিশালী এবং সমন্বয়ে পূর্ণ হতে পারে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কেওয়াইসি নেওয়ার ক্ষেত্রে এই ভিডিও ভিত্তিক নেওয়ার ব্যবস্থা অনুমোদন করেছে।

The post অনলাইনে কেওয়াইসি নিতে পারবে বিমা সংস্থাগুলি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34433yr
Post a Comment (0)
Previous Post Next Post