ওয়েব সিরিজে কাজ দেওয়ার নামে নেওয়া হত নগ্ন ফটো, এরপরেই শুরু হত ব্ল্যাকমেইলিং

নয়াদিল্লি: ফের শিরোনামে দিল্লি। আবারও অপরাধের শিকার এক মহিলা। এক মডেলকে কাজ দেওয়ার নাম করে তাঁকে নির্যাতন ও ব্ল্যাকমেইলিং-এর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই মডেলের কাছে অভিযুক্ত দীপক জানিয়েছিলেন তিনি একটি প্রোডাকশন হাউসের সঙ্গে যুক্ত এবং আসন্ন ওয়েব সিরিজের জন্য নতুন মডেল খুঁজছেন।

এরপরেই ওই যুবকের সঙ্গে যোগাযোগ করেন অভিযোগকারী যুবতি। তাঁর অভিযোগে তিনি বলেন, ওই যুবক তাঁকে বলেন তিনি আসন্ন ওয়েব সিরিজের জন্য একজন নতুন মডেল খুঁজছেন। আর এরজন্য নিজের একটা নগ্ন ছবিও পাঠাতে বলেন।

না ভেবে চিন্তেই নিজের নগ্ন ছবি ওই অভিযুক্তকে ইন্সটাগ্রামে দেয়। এরপরেই স্বরূপ প্রকাশ করে অভিযুক্ত। সে মেয়েটির কাছে আরও নগ্ন ছবি দাবি করতে থাকে। ব্যাপার বুঝে বিরক্ত হয়ে তাঁকে ইনস্টাগ্রামে ব্লক করেন ওই মডেল।

আরও পড়ুন- আধাসামরিক বাহিনীতে খালি এক লক্ষেরও বেশি পদ, প্রচুর চাকরির সম্ভাবনা

মডেলের অভিযোগ এরপরেই অন্য দুই ব্যক্তি তাঁকে ইন্সটাগ্রামে মেসেজ করেন, এবং ক্রমাগত হুমকি দিয়ে বলা হতে থাকে আরও ছবি না দেওয়া হলে তারা তার নগ্ন ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করবে।

অভিযোগ চলাকালীন পুলিশ অভিযুক্তের সেলফোন নম্বরটি ট্রাক করে। মোবাইল লোকেশন পাওয়ার পরে অভিযুক্তের সুলতানপুরীর বাড়ি থেকে সরাসরি গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, তাঁরা ইতিমধ্যেই এই মামলার তদন্ত শুরু করে দিয়েছে।

The post ওয়েব সিরিজে কাজ দেওয়ার নামে নেওয়া হত নগ্ন ফটো, এরপরেই শুরু হত ব্ল্যাকমেইলিং appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Hmvr77
Post a Comment (0)
Previous Post Next Post