নেপালে ভারত বিরোধী বিক্ষোভে টাকা দিচ্ছে চিন: সূত্র

কাঠমান্ডু : নেপালে ভারত বিরোধী হাওয়া বেশ কয়েক মাস ধরেই বইছে। আর সূত্রের খবর তাতে রীতিমতো উসকানি দিচ্ছে চিন। সংবাদসংস্থা আইএএনএস এক সূত্র উল্লেখ করে এই প্রতিবেদন প্রকাশ করেছে।

জানা গিয়েছে গত বেশ কয়েক মাস ধরে লাদাখ সীমান্ত একদিকে যেমন উত্তপ্ত করে রেখেছে চিন, তেমনই ভারত বিরোধী মনোভাব ছড়িয়ে দিতে নেপালকে ব্যবহার করছে বেজিং। ভারত নেপাল সম্পর্কে যে ফাটল ধরেছে, তাকে ব্যবহার করে এই ভারত বিরোধী মনোভাব ও বিক্ষোভ ছড়িয়ে দিচ্ছে চিন বলে সূত্রের খবর।

গোয়েন্দাদের গোপন সূত্র জানাচ্ছে ভারত নেপাল সীমান্তে ভারত বিরোধী বিক্ষোভ তৈরি করার জন্য ও তা ছড়িয়ে দেওয়ার জন্য আড়াই কোটি টাকা বিনিয়োগ করেছে চিন। এজন্য কাজে লাগানো হয়েছে একাধিক সংগঠনকে। এই প্রতিটি সংগঠনই নেপালের ও ইতিমধ্যে সীমান্তের লাগোয়া এলাকায় বিরোধী বিক্ষোভ শুরু করেছে তারা বলে খবর।

সেনাপ্রধান এমএন নারাভানে আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন নেপালের দ্বিচারিতার পিছনে বেজিংয়ের বড় ভূমিকা রয়েছে। সেই সন্দেহকে শিলমোহর দিয়েই একের পর এক ভারতবিরোধী পদক্ষেপ নিয়ে চলেছে কাঠমান্ডু। এর আগেই জানা গিয়েছিল, নেপালের রেডিও স্টেশনগুলি এখন সীমান্ত জুড়ে ভারত বিরোধী প্রচার চালাচ্ছে। কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরা যে নেপালেরই অংশ এবং এই বিষয়ে ভারত যে মিথ্যা দাবি করছে, সেই বক্তব্য তুলে ধরে প্রচার চালাচ্ছে নেপালের রেডিও স্টেশনগুলি বলে খবর।

ভারত নেপাল সীমানা লাগোয়া পিথোরাগড় দারচুলা মহকুমার দান্তু গ্রামে বসবাসকারী এক বাসিন্দা জানিয়ে ছিলেন বেশ কয়েকটি নেপালি রেডিও স্টেশন ভারত বিরোধী বার্তা প্রচার করছে বিভিন্ন নেপালি গানের সম্প্রচারের ফাঁকে ফাঁকে। উল্লেখ্য সীমান্তের দুই প্রান্তেই বাসিন্দারা নেপালি গান শুনে থাকেন। তারই সুযোগ নিচ্ছে ওই রেডিও স্টেশনগুলি বলে অভিযোগ। নেপালি নেতাদের ভারত বিরোধী বক্তব্যও প্রচার করা হচ্ছে বলে খবর।

উল্লেখ্য ভারত ও নেপালের মধ্যে সীমান্ত বিস্তৃত ১৭০০ কিমি জুড়ে। গোটা এলাকাতেই এখন ভারত বিরোধী হাওয়া বইছে বলে খবর। ফলে বেশ সতর্ক ভারতীয় সেনা। সীমান্তে রয়েছে কড়া পাহারা।

The post নেপালে ভারত বিরোধী বিক্ষোভে টাকা দিচ্ছে চিন: সূত্র appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3bpBbYu
Post a Comment (0)
Previous Post Next Post