২২০ টাকার বেশি রিচার্জ করলেই অতিরিক্ত লাভ, উচ্ছ্বসিত গ্রাহকেরা

নয়াদিল্লি: রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল বরাবর গ্রাহকদের জন্য নিয়ে আসে একাধিক সুবিধা। বিশেষত করোনা পরবর্তী সময়ে কার্যত একের পর এক সুবিধা নিয়ে এসে গ্রাহকদের স্বস্তি দিয়েছে এই সংস্থা। অন্যান্য বেসরকারি সংস্থার সঙ্গে পাল্লা দিয়ে একের পর এক চমক নিয়ে এসেছে বিএসএনএল। তবে এবারে গ্রাহকদের জন্য তাদের তরফে নিয়ে আসা হয়েছে এক বিশেষ সুবিধা। যাতে পাবেন গ্রাহকেরা অতিরিক্ত টক টাইমের সুবিধা।

বিএসএনএলের তরফে জানানো হয়েছে এই সুবিধা পাওয়া যাবে কেবল ২২০ টাকার বেশি অঙ্কের রিচার্জ করলেই। তার নীচে রিচার্জ করলে গ্রাহকেরা পাবেন না এই সুবিধা। এই টকটাইমের সুবিধা পাওয়াতে গ্রাহকেরা কিছুটা হলেও স্বস্তি পাবেন। কারণ এই মুহূর্তে করোনা পরিস্থিতির জেরে উদ্বিগ্ন সাধারণ মানুষজন। পাশাপাশি এই মুহূর্তে একাধিক সংস্থাতে চলছে ওয়ার্ক ফ্রম হোম। সেখানে দাঁড়িয়ে এই সুবিধা যথেষ্ট গুরুত্বপূর্ণ।

গ্রাহকেরা ৬০০ টাকা পর্যন্ত প্ল্যানের ক্ষেত্রে পাবেন এই সুবিধা।তবে এই সুবিধা আনা হয়েছে নির্দিষ্ট সময়ের জন্য। অর্থাৎ এই সুবিধা গ্রাহকেরা পাবেন ৬ অক্টোবর পর্যন্ত।

জানা গিয়েছে যে সকল গ্রাহকেরা ১০০,১৫০ এবং ১১০ টাকার রিচার্জ করাবেন তারা পাবেন সম্পূর্ণ টাকার টকটাইম। কোন অতিরিক্ত টক টাইমের সুবিধা তারা পাবেন না। তবে যে সকল গ্রাহকেরা ২২০ টাকার রিচার্জ করাবেন তারা পাবেন ২৪০ টাকার টক টাইম। অর্থাৎ অতিরিক্ত ২০ শতাংশ টক টাইমের সুবিধা পাবেন তারা। পাশপাশি যারা ৫০০ টাকার রিচার্জ করাবেন তারা পাবেন ৫৭৫ টাকার টক টাইম। একই রকম ভাবে যারা ১০০০ টাকার রিচার্জ করাবেন তারা পাবেন ১১০০ টাকার টক টাইম।

ইতিমধ্যেই বিএসএনএল নিয়ে এসেছে স্পেশাল ত্যারিফ প্ল্যান। তাতে যথেষ্ট সুবিধা হয়েছে গ্রাহকদের। এই ৪২৯ টাকার প্ল্যানে রয়েছে আন লিমিটেড ভয়েস কল এবং ১০০ টি করে মেসেজের সুবিধা। এছাড়াও রয়েছে অতিরিক্ত সুবিধা। অন্যদিকে বেশ কিছু নতুন প্ল্যানও আনা হয়েছে গ্রাহকদের জন্য।

The post ২২০ টাকার বেশি রিচার্জ করলেই অতিরিক্ত লাভ, উচ্ছ্বসিত গ্রাহকেরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EXUqfA
Post a Comment (0)
Previous Post Next Post