ই-পাসের সংখ্যা বাড়াচ্ছে মেট্রো কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার, কলকাতা: মেট্রোয় অফিস টাইমে বিশেষ করে সন্ধ্যায় ই-পাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। সোমবার থেকেই ই-পাসের সংখ্যা বাড়ছে বলে খবর। টালিগঞ্জ, কালীঘাট, মহাত্মা গান্ধী রোড, এসপ্ল্যানেড ও পার্ক স্ট্রিট এই সব স্টেশন থেকে ই-পাস নেওয়ার সংখ্যা বেড়েছে। তাই এই স্টেশনগুলির জন্যে আরও বেশি সংখ্যায় ই-পাস মিলবে।

সোমবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা। ১১০ এর বদলে মেট্রো চলবে ১১৬টি। যাত্রী বৃদ্ধি করতে গেলে, প্রয়োজন ই-পাসের সংখ্যা বাড়ানো। কারণ ই-পাস না বাড়ালে যাত্রীরা স্টেশন অবধি আসতে পারবেন না। তবে এক ধাক্কায় ই-পাসের সংখ্যা তারা বাড়াতে চায় না।

উল্লেখ্য, প্রবীণ নাগরিকদের জন্য ইতিমধ্যেই নিয়ম শিথিল করেছে মেট্রো কর্তৃপক্ষ। বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত তাঁদের কোনও ই-পাস লাগছে না। বয়সের প্রমাণপত্র ও আইডি কার্ড দেখিয়েই মেট্রোতে যাতায়াত করতে পারছেন প্রবীণ নাগরিকরা।

আরও পড়ুন – ব্যর্থ করা হবে চিনের প্রতিটি কৌশল, সীমান্তে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা

ই-পাস বাড়ানো প্রসঙ্গে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দোপাধ্যায়ের দাবি, “আমরা যাত্রীদের কাছে অনুরোধ করব, প্রয়োজন না থাকলে অযথা ই-পাস বুকিং করবেন না। যাদের প্রয়োজন তারা ই-পাস পাবে না। অন্যরা ব্যবহার করে চলে যাবে। এতে প্রকৃত যাত্রীদের যাতায়াতের অসুবিধা তৈরি হবে।”

প্রসঙ্গত, কোভিড অতিমারীর জেরে লকডাউন আরোপ হলে বন্ধ হয়ে যায় মেট্রো রেলওয়ে পরিষেবা। ১৪ সেপ্টেম্বর যাত্রীপরিবহণ শুরু করেছিল কলকাতা মেট্রো। যাত্রীসংখ্যা ক্রমশ বাড়ায় উৎসাহ বেড়েছে মেট্রো রেলের কর্তাদের।এদিকে, সন্ধ্যেবেলায় মেট্রোর চাহিদা ক্রমশ বাড়তে থাকায় শেষ মেট্রোর সময় আরও ৩০ মিনিট বাড়ানোর পরিকল্পনা করছে মেট্রো কর্তৃপক্ষ। দুই প্রান্তিক স্টেশন, কবি সুভাষ এবং নোয়াপাড়া থেকে দিনের শেষ মেট্রো এখন ছাড়ে সন্ধ্যা ৭টায়। মেট্রো কর্তৃপক্ষ চাইছেন, শেষ মেট্রো এ বার থেকে ছাড়ুক সাড়ে ৭টায়।

The post ই-পাসের সংখ্যা বাড়াচ্ছে মেট্রো কর্তৃপক্ষ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3cztSxY
Post a Comment (0)
Previous Post Next Post