ফের দেশে উদ্ধার ‘গুপ্তধন’, মাটি খুঁড়তেই মিলল ১৫৮ বছরের সম্পত্তি

উন্নাও: ফের শিরোনামে উন্নাও। তবে এবার ভিন্ন কারণ। উন্নাও থেকে উদ্ধার হয়েছে ১৫৮ বছর মাটির তলায় থাকা গুপ্তধন। মাটির পাত্রের মধ্যে পাওয়া গিয়েছে বহু পুরোনো দিনের রূপো ও তামার মুদ্রা।

গুপ্তধন উদ্ধারের খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। উদ্ধার হওয়া মুদ্রাগুলিকে এসডিএম অফিসে নিয়ে যাওয়া হয়, পরে সেগুলি সিল করে ডিএম অফিসে পাঠানো হয়। গ্রামবাসীদের মতে বহু দিন আগে এখানে কেউ ওই মুদ্রা লুকিয়ে রেখেছিল।

জানা গিয়েছে ওই গ্রামে সচিবালয় নির্মাণের জন্য খনন কাজ চালাচ্ছিল গ্রাম পঞ্চায়েত। সে সময় শ্রমিকেরা কাজ করতে করতে হঠাৎই তাঁদের বেলচা একটি মাটির পাত্রে আঘাত করে।

জোরে শব্দ হতেই শ্রমিকরা তত্ক্ষণাৎ হাত দিয়ে মাটি সরিয়ে ওই মাটির পাত্র উদ্ধার করে। তার মধ্যেই ছিল রূপা ও তামার মুদ্রা। খবর পেয়ে পুলিশ অফিসার ইনচার্জ রাজেশ ঘটনাস্থলে গিয়ে মুদ্রা সংগ্রহ করেন ও সেগুলি এসডিএম অফিসে নিয়ে যান।

এসডিএম রাজেন্দ্র কুমার জানিয়েছেন, ১৮৬২ সাল থেকে ১৯১৯ সাল, এই সময়ের মোট ১৭ টি রূপার মুদ্রা পাওয়া গিয়েছে। এছাড়া মিলেছে ২৮৭ টি তামার মুদ্রা। তবে তামা পুরনো হওয়ায় শনাক্ত করা যায়নি। এটি সিল করে জেলা ম্যাজিস্ট্রেট অফিসে পাঠানো হচ্ছে। সেখান থেকে প্রত্নতত্ত্ব বিভাগ পাঠানো হবে।

The post ফের দেশে উদ্ধার ‘গুপ্তধন’, মাটি খুঁড়তেই মিলল ১৫৮ বছরের সম্পত্তি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ENyeFs
Post a Comment (0)
Previous Post Next Post