ভারত পেট্রোলিয়ামের রান্নার গ্যাসের ভর্তুকি নিয়ে উঠল প্রশ্ন

নয়াদিল্লি: ভারত পেট্রোলিয়ামের শেয়ার বেচা হলে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার রান্নার গ্যাসের গ্রাহকরা ভর্তুকি পাবে তো? এমন প্রশ্ন উঠলো। প্রশ্ন ওঠায় সংসদে তার জবাবে অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর আশ্বাস দেন, গ্রাহকদের কথা মাথায় রেখে আর্থিক দরপত্র চাওয়ার আগে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা হবে।

কেন্দ্র ভারত পেট্রোলিয়ামের নিজেদের পুরো অংশীদারিত্ব ৫২.৯৮ শতাংশ বেচে দেবে বলে ঠিক করেছে। কেন্দ্রের এই অংশীদারি কেনার জন্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে আগ্রহ পত্র জমা দেওয়ার কথা। তারপরে আর্থিক দরপত্রের প্রক্রিয়ার কাজ শুরু হবে।

তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দাবি করেছেন রান্নার গ্যাসে ভর্তুকি দেওয়া বন্ধ হয়নি। আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম ওঠাপড়া সঙ্গে সঙ্গে ভর্তুকির অংক বাড়ে কমে। তবে তেল মন্ত্রক সম্প্রতি জানিয়েছিল, গত চার মাস ধরে এই খাতে কোনও ভর্তুকি দিতে হচ্ছে না, তবে ভর্তুকি তুলে দেওয়া হয়নি। ভর্তুকিযুক্ত এবং ভর্তুকি বিহীন দুই প্রকার সিলিন্ডারের মধ্যে ফারাক কমেছে। তবে ওই ফারাকের অংকটাই দিয়ে থাকে কেন্দ্র।

এদিকে ভারতের তুলনায় বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ভুটান, শ্রীলংকার মত প্রতিবেশী দেশে পেট্রোল-ডিজেলের দাম কম কিনা এই প্রশ্ন উঠেছিল। কিন্তু সে ব্যাপারে সরাসরি কোনও উত্তর দেয়নি সরকার।

The post ভারত পেট্রোলিয়ামের রান্নার গ্যাসের ভর্তুকি নিয়ে উঠল প্রশ্ন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/32NV8Wl
Post a Comment (0)
Previous Post Next Post