মুম্বই: ব্যক্তি মানুষ হিসেবে অভিনেতা সোনু সুদ কেমন তা এই লকডাউনেই মানুষ দেখে নিয়েছে। অভিনেতা হিসেবেও তিনি যে নিজেকে প্রমাণ করেছেন তা বলাই বাহুল্য। অধিকাংশ ছবিতেই তাকে খলনায়ক নায়কের চরিত্রে দেখা গিয়েছে। একটি তামিল ছবি দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন সোনু। সম্প্রতি তিনি শেয়ার করলেন যে প্রথম ছবি পাওয়ার অভিজ্ঞতা।
নেহা ধুপিয়ার চ্যাট শোতে তিনি এই অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি জানান তামিল ছবিতে অডিশন দিতে যাওয়ার আগে বিভিন্ন তামিল শব্দ শিখেছিলেন তিনি। তাকে তার মা একটি বই উপহার দিয়েছিলেন। সেই বই থেকেই তামিল শব্দ শিখে অডিশন দিতে গিয়েছিলেন তিনি।
সোনু জানাচ্ছেন যে, অডিশন দিতে যাওয়ার পরে ছবির পরিচালক এবং প্রযোজক তাকে এসে অভিবাদন জানান। এর পরে তাকে তার টিশার্ট খুলে ফেলতে বলেন তাঁরা, যাতে শারীরিকভাবে তিনি কতটা ফিট টা দেখতে পান। সোনু তাদের কথা মতোই টি শার্ট খোলেন। তারপরেই পরিচালক ও প্রযোজক জানান সোনু এই ছবিতে অভিনয় করছেন।
সোনু সুদ এর প্রথম হিন্দি ছবি হল ভগৎ সিং। সেই সময় ইতিহাসে কোন ভুল থাকলে ছবির সেটে সোনু তা ধরিয়ে দিতেন। কারণ তিনি জানান ইতিহাস তার খুব পছন্দের বিষয় এবং লাহোর কলেজে তার দাদু ভগৎ সিং এর সঙ্গে পড়াশোনা করেছিলেন। তাই ছবির প্রযোজকের সঙ্গে ভগৎ সিং সম্পর্কিত তথ্য নিয়ে প্রায়ই আলোচনা হতো। এবং পরে প্রযোজক দেখতেন যে সোনুই ঠিক বলছেন।
প্রসঙ্গত করোনা আবহে রীতিমতো ত্রাতার ভূমিকা পালন করেছেন অভিনেতা। বিভিন্ন রাজ্যে আটকে পড়া শ্রমজীবী মানুষদের ঘরে ফিরেছেন তিনি। কখনো তাদের জন্য বাস ট্রেন এমনকি বিমান পর্যন্ত ভাড়া করেছেন তিনি। নিজে দাঁড়িয়ে থেকে প্রত্যেক শ্রমজীবী মানুষকে ঘরে পাঠিয়েছেন সোনু সুদ। তাই এই করোনা কালে মসিহা হিসেবে সোনুকে মনে রাখবে দেশের মানুষ।
The post ভগৎ সিংয়ের সঙ্গে লাহোর কলেজে পড়াশোনা করেছিলেন সোনু সুদ এর দাদু appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lJ99vP