ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ, বাংলাদেশে লোকসানের ধাক্কা

বরিশাল: বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলে নোনা জলের ইলিশ ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে। বাংলাদেশেে চাহিদা কম থাকায় মাথায় বজ্রপাত মাছ ব্যবসায়ীদের। যেহেতু সামুদ্রিক ইলিশ দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না, তাই পচন ধরছে।

সব মিলে ইলিশে ছয়লাপ বরিশালের উপকূলীয় এলাকা। কিন্তু বিক্রি না থাকায় লোকসান বাড়ছেই। স্থানীয় আড়তদাররা বলছেন, এসব ইলিশের বেশিরভাগই আগে চোরাই পথে ভারতের পশ্চিমবঙ্গে চালান হতো। বরিশালেরই কিছু অসাধু মৎস্য ব্যবসায়ী আড়তদারদের কাছ থেকে সাগরের ইলিশ সংগ্রহ করে সীমান্তে চালান করত। প্রায় সপ্তাহখানেক ধরে সীমান্তের ওপারে বিএসএফের কড়াকড়ির কারণে পাচার করা যাচ্ছে না ইলিশ।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, দিন কয়েক আগেও বরিশালে ইলিশের পাইকারি দর ছিল প্রতি মণ ৩৮ হাজার টাকা। বৃহস্পতিবার তা নেমে আসে ২৮-৩০ হাজারে। এই দর আরও নামবে।

মৎস ব্যবসায়ীরা জানাচ্ছেন, গত একমাস ধরে নিম্নচাপের কারণে সাগরে তেমন যাননি জেলেরা। সাগরে ইলিশ ধরা শুরু হতেই যোগান বেড়েছে। তবে মিঠে জলের ইলিশ তেমন নেই। নদীতে মিলছে না।

নোনা ও মিঠে জলের ইলিশের স্বাদে তেমন পার্থক্য নেই। কিন্তু নোনা জলের ইলিশ সংরক্ষণ করা কঠিন। সব মিলিয়ে বিরাট ক্ষতির মুখে মৎস ব্যবসায়ীরা

The post ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ, বাংলাদেশে লোকসানের ধাক্কা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Dww5NE
Post a Comment (0)
Previous Post Next Post