ঢাকা: ভারতের তরফে বারবার পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করার ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে অস্থিরতা তৈরি হয়। এই পরিস্থিতি কাটাতে পেঁয়াজে আত্মনির্ভর হতে সিরিয়াস চিন্তা শুরু করল সরকার।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, সরকার পেঁয়াজ নিয়ে আমদানি নির্ভরতা কমাতে চায়। ভারতের দিকে তাকিয়ে থাকলে পেঁয়াজ নিয়ে বিব্রত হতেই হবে। তাই আমরা পেঁয়াজ উৎপাদন বাড়ানোরও উদ্যোগ নিচ্ছি। সরকার খুবই সিরিয়াস।
সম্প্রতি অভ্যন্তরীণ বাজারে সংকটের কারণে বিশ্বের সর্বাধিক পেঁয়াজ রফতানির দেশ ভারত সাময়িক রফতানি বন্ধ করে। এর ফলে সীমান্তে আটকে পড়ে ট্রাক ট্রাক পেঁয়াজের চালান। সেই ধাক্কায় বাংলাদেশের বাজারে তৈরি হয় অস্থিরতা। পরে কূটনৈতিক প্রক্রিয়ায় আগে থেকে চালান পাওয়া ট্রাক বাংলাদেশে যাওয়ার অনুমতি দেয় ভারত। তবে দীর্ঘ সময় পড়ে থাকায় লক্ষ লক্ষ টাকার লোকসান হয়েছে ভারতীয় রফতানি ব্যবসায়ীদের।
বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন সীমান্তে আটকে থাকা ট্রাকভর্তি পেঁয়াজের ভবিষ্যৎ নিয়ে আর ভাবছে না সরকার। বিভিন্ন দেশ থেকে আমদানির উদ্দেশ্যে এলসি করা পেঁয়াজ কবে নাগাদ দেশে সেই দিকেই নজর সরকারের।
আরও পড়ুন – ছাত্রাবাসে নিয়ে গিয়ে বাংলাদেশি ছাত্রীকে ধর্ষণে চাঞ্চল্য
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আরও জানান, আমদানিনির্ভরতা কমিয়ে পেঁয়াজের উৎপাদন বাড়ানো ও তা সংরক্ষণের উপায় নিয়েও চিন্তাভাবনা শুরু করেছে সরকার।
এদিকে সাময়িক ছাড়ের পর ফের রফতানি নিষেধাজ্ঞা জারি করে ভারত। ফলে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে ট্রাকগুলি। ওপারের ব্যবসায়ীদের দাবি, প্রায় ৫০ ভাগ পেঁয়াজ ট্রাকেই পচে নষ্ট হয়ে গেছে।
গত বছরেও ভারত পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল। সেবারের মতো এবারও সংকট মেটাতে এই মুহূর্তে মায়ানমার, তুরস্ক ও মিশর থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ভারতের পেঁয়াজের উপর নির্ভরশীল ভুটান। সম্প্রতি ভুটান সরকার ফরমান জারি করে আমদানি নির্ভরতা কমানোয় জোর দেন। নির্দেশে বলা হয়, ভারতীয় পেঁয়াজে নির্ভরতা কমিয়ে দেশেই বিপুল পরিমাণ উৎপাদন করতে হবে। জানা যাচ্ছে নেপাল সরকারও পেঁয়াজে ভারতীয় নির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে।
The post পেঁয়াজে ভারত নির্ভরতা কমিয়ে আত্মনির্ভরে সিরিয়াস বাংলাদেশ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/338U2ot