১৪ সেপ্টেম্বর মেট্রো, অফিস টাইমে চলবে ১০ মিনিট অন্তর, বাকি সময়ে ১৫ মিনিট পর পর

কলকাতা: আগামী ১৪ সেপ্টেম্বর থেকে কলকাতায় ফের যাত্রা শুরু করছে মেট্রো৷ তবে তার আগে ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষার জন্য স্পেশাল মেট্রো চলবে৷ করোনা পরিস্থিতিতে কিভাবে চলবে মেট্রো? ইতিমধ্যেই বেশ কিছু নিয়মাবলীর কথা জানা গিয়েছে মেট্রো সূত্রে৷

আপাতত মেট্রো চলবে নোয়াপাড়া থেকে কবি সুভাষের মধ্যে৷ সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে মেট্রো৷ এই সময়ের মধ্যে সকাল ৮টা থেকে ১১ টা এবং বিকেল ৪ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেট্রো চলবে ১০ মিনিট অন্তর৷ এছাড়া সকাল ১১টা থেকে বিকেল ৪টে এবং সন্ধা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রো চলবে ১৫ মিনিট পর পর ৷

সূত্রের খবর, আপাতত প্রতিদিন ৫৫ জোড়া অর্থাৎ ১১০টি মেট্রো চলবে৷ মাত্র এক তৃতীয়াংশ আসন নিয়ে চলবে মেট্রো৷ স্টেশনে গাড়ি যথেষ্ট সময় দাঁড়াবে যাতে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রেখে ট্রেন থেকে ওঠা নামা করতে পারেন মেট্রো যাত্রীরা৷ কোনও স্টেশন যদি কন্টেনমেন্ট জোনে থাকে, তাহলে সেই স্টেশনে মেট্রো দাঁড়াবে না৷

এছাড়া করোনা আবহে ভিড় নিয়ন্ত্রণে কলকাতা পুলিশ এবং আরপিএফ যৌথ ভাবে নজরদারি চালাবে৷ যাত্রীসুরক্ষার কথা ভেবে প্রতি মেট্রো স্টেশনে বসানো হবে স্যানিটাইজেশন চ্যানেল৷

প্রযুক্তি ব্যবহার করে ভিড় সামলানোর কথা ভেবেছে প্রশাসন৷ মেট্রো চালু হলে,মেট্রোতে উঠতে লাগবে ই-পাস,স্মার্ট কার্ড ও কিউ আর কোড

যাত্রীরা কীভাবে পাবেন ই-পাস, জেনে নিন–

প্রতি একঘণ্টার জন্য তৈরি করা হচ্ছে ই-পাস৷ ই-পাস কাটা যাবে মেট্রোর ওয়েবসাইট ও মেট্রোর নতুন অ্যাপ থেকে৷ এছাড়া রাজ্য পরিবহণ দফতরের পথদিশা অ্যাপ থেকেও কাটা যাবে৷ ই-পাস করানোর পর পাওয়া যেতে পারে নতুন স্মার্ট কার্ড৷

মেট্রো রেকের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে৷ প্রবেশ পথে ভিড় নিয়ন্ত্রণ করা হবে৷ থার্মাল স্ক্যানিংয়ের চিন্তাভাবনাও রয়েছে।যাত্রী এবং মেট্রো কর্মীদের মাস্ক পরা বাধ্যতামূলক৷ মেট্রোর ভিতরে ৬ জনের সিটে ৩ জন বসতে পারবেন৷

The post ১৪ সেপ্টেম্বর মেট্রো, অফিস টাইমে চলবে ১০ মিনিট অন্তর, বাকি সময়ে ১৫ মিনিট পর পর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/35ePldX
Post a Comment (0)
Previous Post Next Post