নয়াদিল্লি: কৃষি বিল নিয়ে বিক্ষোভের পারদ চড়ছে। বিরোধীরা এই বিলের প্রতিবাদে রীতিমতো একজোট হয়ে গিয়েছেন। এরই মধ্যে রাজ্যসভা থেকে বরখাস্ত হওয়া ৮ সাংসদ রাতভর ধর্না দিলেন সংসদ প্রাঙ্গণে।
তৃণমূল কংগ্রেসের ডেরেক ওব্রায়ন, আম আদমি পার্টির সঞ্জয় সিংহ, কংগ্রেসের রাজীব সাতভ এবং সিপিএমের কে কে রাগেশ সহ ওই সদস্যরা রাতভর সংসদ প্রাঙ্গনের সামনে থেকে নিজেদের ধর্না চালিয়ে যান। গান্ধী মূর্তির কাছেই চলেছে তাঁদের ধর্ণা। দেই সাংসদেরা মূলত দুটি দাবি রেখেছেন, প্রথম দাবি কৃষক বিরোধী বিল প্রত্যাহার করা উচিত। দ্বিতীয় দাবিটি হচ্ছে, তাদের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হোক।
উল্লেখ্য, রবিবার রাজ্যসভায় পাস হয়ে গিয়েছে কৃষি বিল। কৃষি বিল নিয়ে তুমুল আপত্তি ছিল বিরোধীদের। রবিবার অধিবেশন কক্ষে বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে থাকেন বিরোধী তৃণমূল থেকে শুরু করে অন্য দলের সাংসদরা।
তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন রুল বুক ছিঁড়েছেন ও ডেপুটি চেয়াম্যানের মাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ। ‘শাস্তি’ হিসেবে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন-সহ মোট ৮ বিরোধী সাংসদকে বরখাস্ত করেছেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। এরপরেই শুরু হয় অবস্থান বিক্ষোভ ও ধর্না।
আট সাংসদকে বরখাস্ত করার প্রতিবাদে সংসদের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হন বিরোধী একাধিক দলের সাংসদরা। কংগ্রেস, তৃণমূল, আপ, বাম-সহ বিভিন্ন দলের সাংসদরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুরু করেন। আট সাংসদকে বরখাস্ত করে স্বৈরাচরী মনোভাবের পরিচয় দিয়েছে কেন্দ্রীয় সরকার, এমনই অভিযোগ বিরোধীদের।
অবশ্য এর পর বিরোধীদের একহাত নিয়েছেন কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশংকর প্রসাদ। তিনি বলেন যাঁরা সংসদের সম্মান রক্ষা করতে জানেন না, তাঁদের গণতন্ত্র নিয়ে কথা বলার কোনও নৈতিক অধিকার নেই। যেভাবে বিরোধীরা দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন, তা রীতিমতো লজ্জার। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই ধরণের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করে তিনি বলেন, যদি গণতন্ত্র রক্ষা নিয়ে এতটাই সতর্ক থাকা হয়, তবে কেউ সংসদ ভবনের অপমান করেন না।
The post ধর্না অব্যাহত, রাত কাটিয়ে সকালেও সংসদের বাইরেই অবস্থানে বরখাস্ত আট সাংসদ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HgCe1X