জম্মু : করোনা আতঙ্কে বন্ধ ছিল মন্দির। তবে ১৬ই অগাষ্ট থেকে খুলে গিয়েছে মন্দিরের দরজা। পূণ্যার্থীও আসতে শুরু করেছেন। নির্দিষ্ট সংখ্যক ভক্ত নিয়েই খুলে গিয়েছে বৈষ্ণোদেবী মন্দির। তবে এবার বিশেষ সিদ্ধান্ত।
বৈষ্ণোদেবী শ্রাইন জানিয়েছে, এবার থেকে প্রতিদিন বাইরে থেকে আগত ৫০০ জন ভক্তকে অনুমতি দেওয়া হবে। অর্থাৎ ভক্তের সংখ্যা এবার বাড়াচ্ছে বৈষ্ণোদেবী মন্দির কর্তৃপক্ষ। জানানো হয়েছিল প্রতিদিন মাত্র ২০০০ জন ভক্ত মন্দিরে প্রবেশ করতে পারবেন। প্রথম সপ্তাহে এই ২০০০ জনকেই যাত্রা করার অনুমতি দেওয়া হবে। এরমধ্যে ১৯০০ জন জম্মু ও কাশ্মীর থেকে এবং ১০০ জন বাইরের পুণ্যার্থী।
প্রথম সপ্তাহে পুণ্যার্থীদের মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়ার পর পরিস্থিতি পর্যালোচনা করা হবে। তারপর আরও পূণ্যার্থীকে মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে কীনা, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মার্চের ১৮ তারিখ থেকে পূণ্যার্থীদের জন্য বন্ধ মাতা বৈষ্ণোদেবীর মন্দির। প্রায় পাঁচ মাস পর খুলে যায় মন্দিরের দরজা। একাধিক নিয়ম জারি করা হয় পূণ্যার্থীদের জন্য।
জম্মু কাশ্মীর প্রশাসন জানায় ১০ বছর বয়েসের নীচে শিশুরা এই যাত্রায় অংশ নিতে পারবে না। প্রত্যেক পূণ্যার্থীকে মাস্ক পরতে হবে। রাতে যাত্রা করা চলবে না। সেক্ষেত্রে মাতা ভবনে পূণ্যার্থীদের থাকার ব্যবস্থা করা হয়। এছাড়াও জানানো হয়, মন্দিরের সকালের আরতিতে অংশ নিতে পারবেন না কোনও ভক্ত। পূণ্যার্থীদের যাত্রার রেজিস্ট্রেশন করাতে হবে অনলাইনের মাধ্যমে। এজন্য কোনও কাউন্টারে ভিড় করা থেকে বিরত থাকতে বলা হয়।
৫ই অগাষ্ট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে মন্দিরে আগত পূণার্থীদের জন্য থাকার ব্যবস্থাও করা হয়েছে। এজন্য জম্মু, কাটরা, ভবন ও আধকুঁয়ারির থাকার জায়গাগুলি খুলে দেওয়া হয়েছে।
তীর্থযাত্রীদের জন্য সব ধরণের সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। রোপওয়ে, হেলিকপ্টার, ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা চালু করে সামাজিক দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুজো দেওয়ার জন্য অনলাইন বুকিংয়ের ব্যবস্থা করেছে এই বোর্ড। খুলে দেওয়া হয়েছে প্রসাদ কেন্দ্র ও কমিউনিটি কিচেন। অনলাইনে বুকিং না করলে কোনও তীর্থযাত্রীকে যাত্রার সুবিধা দেওয়া হবে না বলে জানানো হয়েছে। জম্মু কাশ্মীরের বাইরে থেকে যে সব ভক্ত আসবেন তাঁদের জন্য কোভিড-১৯ অ্যান্টিজেন টেস্ট করানো ও তার নেগেটিভ রিপোর্ট দেখানো বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।
The post ভক্তের সংখ্যা বাড়ল, বৈষ্ণোদেবীতে বাইরে থেকে আগত ৫০০ জনকে অনুমতি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/336ajZS