‘সরকারে না থাকলেও মানুষের দরকারে বামপন্থীরা আছে’: ঐশী ঘোষ

তিমিরকান্তি পতি, বাঁকুড়া : বর্তমান পরিস্থিতিতে ‘সরকারে না থাকলেও মানুষের দরকারে বামপন্থীরা আছে।’ রবিবার বাঁকুড়া শহরে সিপিআইএমের কমিউনিটি কিচেন ‘বাঁকুড়ার রান্নাঘর’ পরিদর্শণে এসে একথা বলেন জে.এন.ইউ-র ছাত্র ইউনিয়নের সভানেত্রী ঐশী ঘোষ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, যখন কোটি কোটি মানুষ কাজ হারাচ্ছেন, আয়ের উৎস বন্ধ, তাঁরা রেশন না পেয়ে কিভাবে খাবার যোগাড় করবেন জানেন না, ঠিক তখনই ‘বিকল্প মডেল’ তৈরী করেছে বামপন্থীরা। রাজ্য ও কেন্দ্রীয় সরকার যখন ‘ফেল’ সরকারে না থেকেও কমিউনিটি কিচেন তৈরী করে কিভাবে মানুষের পাশে থাকা যায় তা তাঁরা দেখিয়েছেন।

সাম্প্রতিক কৃষি বিলের বিরোধীতায় দেশ জুড়ে কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে ঐশী ঘোষ বলেন, কৃষকরা না থাকলে ভাত-রুটির যোগান বন্ধ হবে। আর কেন্দ্রীয় সরকার সেটা বুঝতে চাইছেন না। ওঁরা ভাবছেন আদানী-আম্বানীদের সব কিছু বেচে দিলেই ওনারা ভাত-রুটির যোগান দিয়ে দেবেন।

পাশাপাশি তিনি বলেন, দু’দিন আগেই ‘ঐতিহাসিক’ কৃষক আন্দোলন দেখিয়ে দিয়েছে কৃষি বিল তারা মানবেন না। এমনকি এন.ডি.এর সব থেকে পুরোনো সহযোগী এই বিলের বিরোধীতা করে জোট থেকে বেরিয়ে এসেছে। এক সময়ের চা বিক্রেতা মোদি আর তার সহযোগী শাহ্ মিলে রাষ্ট্রায়ত্ব ক্ষেত্র গুলি সহ দেশ বেচে দিতে চাইলেও বামপন্থী দল ও তাঁদের গণ সংগঠন গুলি এর বিরোধীতায় পথে নেমেছেন বলেও জে.এন.ইউ সভাপতি জানান।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে সিপিআইএমের উদ্যোগে সম্প্রতি বাঁকুড়া শহরে কমিউনিটি কিচেন ‘বাঁকুড়ার রান্নাঘর’ শুরু হয়েছে। যেখানে মাত্র ১৫ টাকার বিনিময়ে একবেলা আমিষ খাবার মিলছে। এদিন ঐ বাঁকুড়ার রান্নাঘর পরিদর্শনে এসেছিলেন ছাত্র নেত্রী ও জে.এন.ইউ সভাপতি ঐশী ঘোষ। সঙ্গে ছিলেন এস.এফ.আই এর রাজ্য সভাপতি প্রতিকউর রহমান।

The post ‘সরকারে না থাকলেও মানুষের দরকারে বামপন্থীরা আছে’: ঐশী ঘোষ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/33YYZzi
Post a Comment (0)
Previous Post Next Post