নয়াদিল্লি: লাইন-অফ-অ্যাকচুয়াল কন্ট্রোলে টানা অস্ত্বিত্ব জাহির করে হুমকি দিয়ে যাচ্ছে তাই সীমান্ত সংঘাতের একমাত্র সমাধান হতে পারে কূটনীতি, এমনটাই মনে করেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
সীমান্ত সংক্রান্ত সমস্যা বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। এই সমস্যা নিয়ে আন্তর্জাতিক মহল বিশেষভাবে অবগত। তাই দুই দেশের জন্যই ‘নির্দিষ্টস্থানে পৌঁছনো প্রয়োজন ছিল’।
জয়শঙ্করের নতুন বই ‘দ্য ইন্ডিয়া ওয়ে’ স্ট্র্যাটেজিস ফর অ্যান আনসার্টেন ওয়ার্ল্ড’ বইয়ের উদ্বোধনে জয়শঙ্কর বলেছেন, তিনি বলেন, “অবশ্যই বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতও চিনের প্রভাব বৃদ্ধি নিয়ে ওয়াকিবহাল। আমরা চিনের সরাসরি প্রতিবেশী। সুতরাং প্রতিবেশীর উপর সেই বৃদ্ধির প্রত্যক্ষ প্রভাব পড়বে। আমি আমার বইতেও সেই কথা লিখেছি। সীমান্তে যা হবে সেই ঘটনার প্রভাব দুই দেশের সম্পর্কে আসবে”।
বিদেশমন্ত্রী প্রত্যয় প্রকাশ করে বলেছেন, “আমি আগেও বলেছি আবারও বলছি এই পরিস্থিতির সমাধান একমাত্র কূটনীতিতে লুকিয়ে আছে। আমি এই কথা দায়িত্ব নিয়ে বলছি। তবে আমাদের এই বিষয়ে আরও অনেক কাজ করতে হবে। তবে দুই তরফেই নিজেদের স্বার্থে তা বুঝতে হবে যে এই গ্রীষ্মে আমরা যা দেখেছি তা সাধারণত আমরা দেখি না”।
ভারত এবং চিন চতুর্থ শিল্প বিপ্লবে প্রবেশ করতে চলেছে এমন পরিস্থিতিতে যেখানে বাকিরা কেউ কিছু করতে পারিনি। ভারতের সুপ্রাচীন ইতিহাস এবং সভ্যতার প্রসঙ্গও এসেছে জয়শঙ্করের মন্তব্য। লাদাখে চিনা ফৌজের অনুপ্রবেশ ঘিরে টানাপড়েনের আবহেও তাঁর দাবি, নয়াদিল্লির বিদেশনীতির অভিমুখ নিছক কোনও রাষ্ট্রের বিরোধিতা করা হয়। আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের নয়া সামরিক বোঝাপড়ার উদ্দেশ্য শুধুমাত্র দক্ষিণ চিন সাগরে বেজিংয়ের মোকাবিলা নয় বলেও দাবি করেন তিনি।
চিন এবং পাকিস্তানের সম্পর্ককে কার্যত তুলধনা করেছেন বিদেশমন্ত্রী। আমেরিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রসঙ্গে বিদেশমন্ত্রীর বক্তব্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা, নিরাপত্তা থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রেই ভারত-মার্কিন সম্পর্ক দৃঢ় হচ্ছে।
The post একমাত্র কূটনীতির মাধ্যমেই ভারত-চিন সীমান্ত সংঘাতের সমাধান সম্ভব: বিদেশমন্ত্রী জয়শঙ্কর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QVn97O