মুম্বই: মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ শনিবার জানিয়েছে, মার্কিন সংস্থা সিলভার লেকের কাছ থেকে ৭৫০০ কোটি টাকা পেয়েছে তাদের রিটেল সংস্থার ১.৭৫ শতাংশ অংশীদারিত্ব ছেড়ে দিয়ে। এর আগে ৯ সেপ্টেম্বর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ঘোষণা করেছিল তাদের রিলায়েন্স রিটেলে ৭৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে সিলভার লেক।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড শনিবার তাদের বিধিবদ্ধ ফাইলিং এ জানিয়েছে, রিলায়েন্স রিটেল ভেঞ্চার লিমিটেড ৭৫০০ কোটি টাকা পেয়েছে এস এলপি রেনবো হোল্ডিংস পিটিই লিমিটেড (সিলভার লেক)। এর ফলে এস এলপি রেনবো হোল্ডিংস ১.৭৫ শতাংশ শেয়ার পাবে। বিনিয়োগের ক্ষেত্রে প্রি মানি ইকুইটি ভ্যালু হবে ৪.২১ লক্ষ কোটি টাকা।
এটা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সিলভার লেকে দ্বিতীয় বিলিয়ন ডলার লগ্নি। এর আগে জিও প্লাটফর্মে তারা বিনিয়োগ করেছিল ১.৩৫ বিলিয়ন ডলার জিও প্লাটফর্মে। তাছাড়া আবার ফেসবুক রিলায়েন্স জিওর ৯.৯৯ শতাংশ শেয়ার কিনেছেন ৪৩,৫৭৩ কোটি টাকায়। আবার গত মাসে রিলায়েন্স ২৪,৭১৩ কোটি টাকায় ফিউচার গ্রুপে রিটেল লজিস্টিক বিজনেস অধিগ্রহণ করেছে।
লকডাউনে যখন বেশিরভাগ সংস্থার বেহাল দশা সেখানে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ফুলেফেঁপে উঠছে। অগাস্ট মাসে মুকেশ আম্বানি বিশ্বের চতুর্থ ধনীর স্থান পেয়েছিলেন।
The post সিলভার লেকের থেকে ৭৫০০ কোটি টাকা পেল মুকেশ আম্বানির রিলায়েন্স appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HACs4l