স্টাফ রিপোর্টার, কলকাতা: দুর্গাপুজোয় পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমীর দিনই ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট পরীক্ষার সূচি রাখা হয়েছে। এ নিয়েই ‘আপত্তি’ জানিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সোচ্চার হলেন তৃণমূল যুব সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
টুইটারে প্রধানমন্ত্রীকে ট্যাগ করে অভিষেক লিখেছেন, “বাংলার সংস্কৃতি ও পড়ুয়াদের প্রতি নরেন্দ্র মোদীজির অশ্রদ্ধা সামনে চলে এল। ন্যাশনাল টেস্টিং এজেন্সির কী হাস্যকর সিদ্ধান্ত! এ বছর দুর্গাপুজোয় পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমীতে ইউজিসি নেটের পরীক্ষা রাখা হয়েছে।”
এই ইস্যুতে রাজ্যসভায় নোটিশও দিয়েছে তৃণমূল কংগ্রেস। ওই নোটিশে তৃণমূলের দাবি, দুর্গা পুজো শুধু বাঙালির উৎসব নয় আন্তর্জাতিক উৎসব। এইসময় মানুষ শুধুমাত্র উৎসবে মেতে থাকেন তাই নয়, রাস্তায় যানবাহনও প্রচুর থাকে। পরীক্ষার্থীদের যাতায়াতে প্রবল অসুবিধা হবে। তাই পুজোর দিনগুলিতে পরীক্ষা স্থগিত করে অন্য কোনও দিন পরীক্ষা নেওয়া হোক।
প্রসঙ্গত, করোনা আবহে JEE এবং NEET পিছনোর দাবিতে আগেই সরব হয়েছিল তৃণমূল। বিরোধী মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোটবদ্ধ হয়ে লড়াই করার বার্তাও দেন তিনি। সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই জল গড়ায়। এই ইস্যুতে পশ্চিমবঙ্গ-সহ অ-বিজেপি শাসিত কয়েকটি রাজ্য শীর্ষ আদালতের দ্বারস্থও হয়েছিল। করোনা পরিস্থিতিতে পড়ুয়াদের পরীক্ষার সিদ্ধান্ত বদলের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে একাধিকবার চিঠিও লেখেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সুপ্রিম কোর্ট আর্জি খারিজ করে দেওয়ার পর JEE এবং NEET পরীক্ষা নিয়ে পরীক্ষা নিয়ে গাইডলাইন বেঁধে দিয়েছে শিক্ষামন্ত্রক। নির্দেশিকা জারি করে বলা হয়েছে নির্দিষ্ট বিধি মেনে পরীক্ষা বসতে হবে। কোনও রকম ধাতব পদার্থ পরীক্ষার হলে নিয়ে যাওয়া যাবে না। কোনও রকম গয়না যেন পরীক্ষার্থীদের গায়ে না থাকে। ঘড়ি, হ্যান্ড ব্যাগ নিয়ে যাওয়া যাবে না। মাথা টুপি অথবা ওড়না দিয়ে ঢাকা যাবে না। সবরকম ইলেকট্রিক গ্যাজেট পরীক্ষার হলে নিষিদ্ধ।
The post দুর্গাপুজোর মধ্যে নেট পরীক্ষা, মোদীকে তোপ অভিষেকের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2FSdBIs