এক ইঞ্চিও জমি ছাড়বে না চিন, সাফ জানাল বিবৃতিতে। রাশিয়ায় বৈঠক হয়েছে রাজনাথ সিং ও চিনের প্রতিরক্ষামন্ত্রীর। আর তারপরই এই বিবৃতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, লাদাখে চিনের সঙ্গে সীমান্ত-সংঘাতের আবহে মস্কোতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ইতিমধ্যেই ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে সামরিক ক্ষেত্রে বড়সড় চুক্তি করেছে দুই দেশ।
AK-47 203 রাইফেল তৈরিতে দুই দেশের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। রাশিয়া সফরে গিয়ে একের পর এক মাস্টারস্ট্রোক রাজনাথ সিংয়ের। রাশিয়া সফরে গিয়ে পাকিস্তানের একের পর এক পদক্ষেপ প্রসঙ্গেও আলোচনা করেছেন রাজনাথ।
পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি কীভাবে বহির্বিশ্বের জন্য বিপজ্জনক হয়ে উঠছে, তাও সবিস্তারে ব্যাখ্যা করেছেন প্রতিরক্ষামন্ত্রী। এরপরেই রুশ প্রতিরক্ষামন্ত্রীকে পাকিস্তানকে অস্ত্র বিক্রির ব্যাপারে সতর্ক হতে আবেদন জানিয়েছেন রাজনাথ সিং।
অন্যদিকে, শুক্রবারই রাশিয়াতে চিনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন রাজনাথ সিং। গত কয়েকমাস ধরে লাদাখে উত্তেজনা পরিস্থিতি। এই অবস্থায় এই বৈঠকের দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। বৈঠকের পরেই তাৎপর্যপূর্ণ ভাবে চিনের তরফে বিবৃতি, এক ইঞ্চিও জমি ছাড়বে না বেজিং।
আরও বিস্তারিত আসছে…
The post এক ইঞ্চিও জমি ছাড়বে না চিন, সাফ জানাল বিবৃতিতে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Gy5Szy