উত্তরে অতি ভারী বৃষ্টির ভ্রুকুটি, বাড়বে নদীর জলস্তর

স্টাফ রিপোর্টার , কলকাতা : দক্ষিণবঙ্গের আগেই উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। শুক্রবার থেকেই অল্প অল্প করে বৃষ্টি বাড়ছে উত্তরে। শনিবার এই পরিমাণ আরও একটু বৃদ্ধি পবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। রবিবার তা বড় আকার ধারন করবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। অতি ভারী বৃষ্টির আশঙ্কাো রয়েছে। স্বাভাবিকভাবেই বাড়তে পারে উত্তরবঙ্গের নদীর জলস্তর। উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির প্রভাব পড়তে পারে।

শনিবার মূলত পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে। দার্জিলিং, কালিম্পঙে দু’এক পশলা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বাকি জেলাগুলিতে। আগামিকাল বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। মঙ্গল ও বুধবার কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস। অর্থাৎ এই আগামী চার পাঁচ দিন সমগ্র রাজ্যে প্রচুর বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তা স্পষ্ট , কারণ হাওয়া অফিস আগেই জানিয়েছে রবি থেকে মঙ্গল দক্ষিণেও বৃষ্টি সম্ভাবনা থাকছে।

শনিবার সকালে মৌসুমী অক্ষরেখার অবস্থান অমৃতসর, হিসার, দিল্লি, বরেলি, বারাণসি ও পটনা হয়ে বহরমপুরের উপর দিয়ে বাংলাদেশে অসম হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা উত্তর সরলে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে।

রবিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ, সিকিম, কর্ণাটক, কেরালা ও মহারাষ্ট্রে। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড, বিহার, ওড়িশা, অসম ও মেঘালয়ে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির পূর্বাভাস। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস ছত্তিশগড়, বিহার, উত্তরবঙ্গ, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, কেরলে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাতে। মঙ্গলবার ভারী বৃষ্টি হবে বিদর্ভ ছত্তিশগড়, বিহার, উত্তরবঙ্গ, সিকিম, ওড়িশা, আন্দামান, অসম, মেঘালয়ে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

The post উত্তরে অতি ভারী বৃষ্টির ভ্রুকুটি, বাড়বে নদীর জলস্তর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31Y1tya
Post a Comment (0)
Previous Post Next Post