স্টাফ রিপোর্টার, ডুয়ার্স: স্বস্তির নিশ্বাস পর্যটন মহলে। করোনা পরিস্থিতির জেরে টানা তিনমাস বন্ধ থাকার পর ১৬ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত জঙ্গল খোলার কথা ঘোষণা করলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়৷
খাতায় কলমে ১৫ সেপ্টেম্বর বন্যপ্রাণিদের প্রজননের মরসুম শেষ হলেও, তার পরবর্তী অধ্যায়ে কতটা স্বাভাবিক হবে জঙ্গল পর্যটন, তা নিয়ে রীতিমতো দোলাচলে ছিল বন দফতর। কিন্তু শনিবার সেই সমস্যা মিটল।
বনমন্ত্রী এদিন বলেন, “স্বাস্থবিধি মেনে জঙ্গলের কিছু এলাকা পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।”
জিপ সাফারির ব্যাপারেও বনকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন।জানা গিয়েছে, বৈঠকে পর্যটন দফতরের একাংশ প্রস্তাব রেখেছেন, প্রয়োজনে বক্সা, গোরুমারা, জলদাপাড়া, চিলাপাতা, রাজাভাতখাওয়ায় জিপ সাফারিতে ছয়জনের বদলে চারজনকে নেওয়া হোক । জলদাপাড়ায় এলিফ্যান্ট সাফারিতে হাতির পিঠে চারজনের বদলে দুইজন পর্যটক নেওয়ার প্রস্তাবও উঠছে ।
বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত জানিয়েছেন, “জাতীয় উদ্যানের মতো বক্সার জঙ্গল ব্যাঘ্র প্রকল্পের আওতায় পড়ে। তাই এনটিসিএ আমাদের যে গাইডলাইন পাঠিয়েছে, তা সবিস্তারে ১৭ আগস্ট রাজ্য বন দফতরের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।”
এনটিসিএর গাইড লাইনে ঠিক কী কী নিয়ম মানতে বলা হয়েছে? শুভঙ্কর সেনগুপ্ত বলেন, “ঘুরতে এলে সবার আগে পর্যটকদের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ভিতরে ঘোরার ক্ষেত্রে প্রত্যেককেই মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে। দশ বছরের নিচের শিশু ও পঁয়ষট্টি বছরের উপরের বয়সের কেউ জঙ্গলে প্রবেশ করতে পারবে না। জঙ্গল ভ্রমণ সারতে হবে গাড়িতে চড়ে। কোনও মূল্যেই জঙ্গলে নামা যাবে না।”
The post পর্যটকদের জন্য সুখবর, ১৬ সেপ্টেম্বর থেকে খুলছে বক্সা-গরুমারার দরজা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QWZZh4