সৌপ্তিক বন্দ্যোপাধ্যায় : রোবট সাম্রাজ্য শুরু হবে পৃথিবীতে। হলিউডের কত সিনেমাতেই তো এই গল্প দেখা গিয়েছে। কিন্তু বাস্তবে একদম বাঙালির সবচেয়ে বর উৎসবে রোবটের ব্যাবহার! সেই যেন এবারের পুজোর হত্তা কত্তা। পুজো উদ্বোধন থেকে শুরু করে মণ্ডপের ভিতরে ফিজিক্যাল ডিসটেন্স করানো সঙ্গে স্যানিটাইজিং সব দায়িত্ব তার। এমনই এক রোবটযুক্ত পুজো দেখাতে চলেছে ঠাকুরপুকুর এসবি পার্ক পুজো কমিটি।
করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে পুজো করতে বদ্ধপরিকর পুজো কমিটিগুলি। স্বাস্থ্যবিধি মেনে যন্ত্রমানবীকে দিয়েই পুজোর উদ্বোধন করাল ঠাকুরপুকুর এসবি পার্ক। থিম মন্ডপের মডেল উদ্বোধন করে যন্ত্রমানবী মারিয়া। চলতি বছরের পুজোর পাঁচ দিনই এসবি পার্কের মণ্ডপে দেখা মিলবে এর। ২০১৯ সালে মারিয়ার জন্ম। মার্কিন সংস্থা ওয়েবকো-র অফিসে রিসেপশনিস্ট কাম সিকিউরিটি গার্ডের কাজ শুরু করে। এরপর মারিয়ার মতোই আরো একটি যন্ত্রমানবী তৈরি করেন মারিয়ার উদ্ভাবক ডঃ অঙ্কুশ ঘোষ। এই দ্বিতীয় মারিয়াকেই এবার এসবি পার্কের পুজো মণ্ডপে দেখা যাবে। শুধু দেখা যাবে তাই নয়, পূজোর পাঁচ দিন এই লাল পেড়ে সাদা শাড়ি পড়ে দর্শনার্থীদের স্যানিটাইজার মাস্কও দেবে মারিয়া। এসবি পার্ক জানাচ্ছে সংস্পর্শ এরিয়ে চলার বার্তা দেওয়ার উদ্দেশ্য। তাদের এই ভাবনা। কমিটির সদস্যরা জানাচ্ছেন , ‘কলকাতা তথা বাংলায় বিজ্ঞানের অগ্রগতিকে তুলে ধরতেই তাদের ভাবনার আরও একটি কারন। এবং এই কারনেও মারিয়াকে পুজোর মুখ করেছেন তারা।
রাজ্যে দুর্গা পুজোকে একসঙ্গে উৎসাহিত ও সতর্ক ভাবে করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সতর্কতার জন্য তাঁর নির্দেশ, খোলামেলা প্যান্ডেল। ভিতরে গোল দাগ কেটে দূরত্ব রক্ষা। শারীরিক দূরত্ব রাখার জন্য প্যান্ডেলে ক্রমাগত ঘোষণা। ঢোকা ও বেরোনোর রাস্তা আলাদা করা। স্যানিটাইজার ও মাস্ক বাধ্যতামূলক করা। বেশি সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ। স্বেচ্ছাসেবকদের ফেস শিল্ড দিতে হবে। অঞ্জলি ও সিঁদুর খেলা তিন দফায় করতে হবে। এবারে পুজোয় সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। রেড রোডের কার্নিভাল বন্ধ থাকছে এই সতর্কতার কারনেই। বিভিন্ন দিনে এলাকা-ভিত্তিক বিসর্জন করতে হবে বলে জানিয়েছেন তিনি।
আবার উৎসাহিত করতে রাজ্যের প্রায় ৩৭ হাজার পুজো কমিটির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি এবারে ৫০ হাজার টাকার সরকারি অনুদান বিদ্যুৎ বিলে ৫০ শতাংশ ছাড় মিলবে। দমকল-পুরসভা-পঞ্চায়েত ফি মকুব করা হবে। অনলাইনে পুজোর অনুমতি মিলবে।
The post ‘চলে যব তু লটক মটক’ , করোনাকালের দুর্গামণ্ডপে হত্তা কত্তা বিধাতা যন্ত্রমানবী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3i0RjBC