রুল বুক ছিঁড়িনি, প্রমাণ করলে ইস্তফা দেব: ডেরেক

নয়াদিল্লি: কৃষি বিল পাশ ঘিরে রাজ্যসভায় বিরোধীদের প্রবল হট্টগোল, বিক্ষোভের মধ্যেই রুল বুক ছেঁড়া ও ডেপুটি চেয়াম্যানের মাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের বিরুদ্ধে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করলেন রাজ্যসভার ডেরেক। তিনি বলেছেন, প্রমাণ করতে পারলে সাংসদ পদ থেকে তিনি ইস্তফা দেবেন।

কৃষি বিল পাশ করা নিয়ে রবিবার নজিরবিহীন হট্টগোল দেখা গেল রাজ্যসভায়। বিরোধী সাংসদরা ওয়েলে নেমে প্রতিবাদ জানাতে থাকেন। রুলবুক হাতে নিয়ে ‘হায়, হায়’ স্লোগান দেন। এমনকি ডেপুটি স্পিকারের মাইক্রোফোন ছিনিয়ে নেওয়ারও চেষ্টা হয়। মার্শাল এসে বাধা দেওয়ার চেষ্টা করেন। টুইটে ডেরেক স্বীকার করে নেন, মাইক্রোফোন ভেঙেছেন এক সাংসদ। তবে, ডেরেক জানান, বিরোধীদের এই প্রতিবাদ রাজ্যসভা টিভিতে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।

রুল বুক ছেঁড়ার অভিযোগ নিয়ে ডেরেক বলেন, ‘‘এই ধরনের মিথ্যে সাজানো ঘটনা ছড়াবেন না। বের করে দেওয়ার আগে পর্যন্ত আমাদের কাছে সব ছবি আছে। ছবি তুলতে বাধ্য হয়েছেন সাংসদরা।’’ ডেরেক আরও বলেন, ‘‘ভোটাভুটি চেয়েছেন বিরোধীরা। কিন্তু বিজেপির প্রয়োজনীয় সংখ্যা না থাকায় তা করেনি। বিজেপি বলছে, এটা ঐতিহাসিক দিন। কিন্তু সংসদীয় গণতন্ত্রে এটা দুঃখের দিন।’’

রবিবার বিল পাশ হয়ে যাওয়ার পরে টুইটে ভিডিও বার্তায় নিজের ক্ষোভ উগরে দিয়েছে ডেরেক। তিনি বলেন, “ওরা প্রতারণা করেছে। ওরা সংসদের সব নিয়ম ভেঙেছে।

ডেরেক এ দিন আরও বলেন, গত ছয় বছর ধরে কৃষি কর্মণ পুরস্কার বাংলা পেয়ে আসছে। কৃষিতে কেন্দ্রের প্রকল্প তুলনায় অনেক রাজ্যের প্রকল্প। ২০১১ সালের পর চাষিদের আয় দ্বিগুণ হয়ে গিয়েছে। ৯০ হাজার কোটি টাকা থেকে ২ লক্ষ ৯০ হাজার কোটি টাকায় পৌঁছেছে। প্রায় ৩ গুণ আয় বেড়েছে কৃষকদের। ডেরেক জানান, খাদ্য নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ন্যূনতম সহায়ক মূল্য় একটি ইস্যু। আমরা সার্বিকভাবে ওই বিলের সমালোচনা করছি। এর মধ্যে রাজ্যের অধিকার, গণবন্টন সমস্যা, পদ্ধতিগত ত্রুটি রয়েছে।

The post রুল বুক ছিঁড়িনি, প্রমাণ করলে ইস্তফা দেব: ডেরেক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/33OJDgL
Post a Comment (0)
Previous Post Next Post