পারদ ঊর্ধ্বমুখী দক্ষিণে, সম্ভাবনা তৈরি হচ্ছে বৃষ্টির

স্টাফ রিপোর্টার, কলকাতা : বৃষ্টির দাপট দেখা যেতে পারে দক্ষিণবঙ্গে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়ার অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার বিকেল থেকেই আবার ঝড় বৃষ্টির সমাবনা স্পষ্ট হতে পারে।

রবিবার সকাল পর্যন্ত শুধুমাত্র আসানসোল ও ডায়মন্ড হারবারে অল্প বিস্তর বৃষ্টির রেকর্ড মিলেছে। দুই অঞ্চলে বৃষ্টির পরিমাণ যথাক্রমে ১৬.০ ও ১.৪ মিলিমিটার। এদিনও দক্ষিণবঙ্গের জেলার গড় সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। ভালো মতো ভোগাচ্ছে চড়া রোদ। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে, আসানসোলে তাপমাত্রা ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় ৩৫.৩, ব্যরাকপুরে ৩৪.৬, বহরমপুরে ৩৬.৪, বর্ধমানে ৩৫.৫, ক্যানিংয়ে ৩৫.০, দিঘাতে ৩৪.৪, হলদিয়ায় ৩৪.৫, কৃষ্ণনগরে ৩৬.২, মেদিনীপুরে ৩৫.০, পানাগড়ে ৩৫.৮ , শ্রীনিকেতনে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। বেশিরভাগ স্থানেই তাপমাত্রা যে বৃদ্ধি পেয়েছে তা স্পষ্ট হবে আরও ২৪ ঘণ্টা আগের পারদের অঙ্ক দেখলে।

শনিবার সকাল পর্যন্ত ব্যরাকপুরে ০.৪, হলদিয়ায় ০.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দমদমেও বৃষ্টি হয় মাত্র ০.৯ মিলিমিটার। দক্ষিণবঙ্গের জেলার গড় সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ হু হু করে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সমস্ত দক্ষিণবঙ্গের জেলায়। এর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে, আসানসোলে তাপমাত্রা ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় ৩৫.৭, ব্যরাকপুরে ৩৪.৬, বহরমপুরে ৩৬.২, বর্ধমানে ৩৫.০, ক্যানিংয়ে ৩৪.৪, দিঘাতে ৩৪.৪, হলদিয়ায় ৩৩.৫, কৃষ্ণনগরে ৩৬.০, মেদিনীপুরে ৩৬.০, পানাগড়ে ৩৫.১ , শ্রীনিকেতনে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

শনিবারের মতোই রবিবারও বেলার দিকে অতিরিক্ত গরমের জন্য বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিকেল থেকে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে যান জানিয়েছে হাওয়া অফিস।

The post পারদ ঊর্ধ্বমুখী দক্ষিণে, সম্ভাবনা তৈরি হচ্ছে বৃষ্টির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lUUFZZ
Post a Comment (0)
Previous Post Next Post