‘আমাকে জোর করেছিল অনুরাগ’, প্রধানমন্ত্রীর কাছে ব্যবস্থা নেওয়ার আর্জি বাঙালি অভিনেত্রীর

মুম্বই: ড্রাগ থেকে নেপোটিজম। এই মুহূর্তে বিতর্কের শীর্ষে বলিউড। একের পর এক প্রথম সারির অভিনেতা-পরিচালকদের বিরুদ্ধে সামনে আসছে একাধিক অভিযোগ। তার মধ্যেই এবার মুখ খুললেন বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ।

সম্প্রতি এক সংবাদমাধ্যকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিযোগের কথা জানান পায়েল। পাশাপাশি একটি ট্যুইট করেন। সেখানে লিখেছেন, ‘অনুরাগ আমার উপর জোর করেছিল, আর খুব খারাপ ভাবে।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে তিনি লিখেছেন, এই সৃজনশীলের ব্যক্তিত্বের পিছনে আসল মানুষটাকে চিনুন। আমি জানি উনি আমার ক্ষতি করতে পারেন। আমার বিপদ হতে পারে। আমাকে সাহায্য করুন।

পায়েল অবশ্য জানিয়েছেন যে এই অভিযোগ সত্যি হলেও তাঁর কাছে কোনও প্রমাণ নেই। কারণ সেই ঘটনার পর একাধিকবার ফোন বদলেছেন তিনি।

তবে জাতীয় মহিলা সুরক্ষা কমিশনের চেয়ার পার্সন রেখা গোস্বামী টুইট করেন পায়েলকে ট্যাগ করে। সেখানে তিনি লেখেন, ‘‘আপনি মহিলা সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনের কাছে অভিযোগ জানাতে পারেন। কমিশন বিষয়টি দেখবে।’’

কঙ্গনা রানাউতও চুপ করে বসে থাকেননি পায়েলের অভিযোগ-টুইট দেখে। প্রায় সঙ্গে সঙ্গেই তিনি লিখেছেন, ‘সকলের কথাই গুরুত্বপূর্ণ’। এর পর তিনি #মিটু এবং #অ্যারেস্টঅনুরাগকাশ্যপ জুড়ে দিয়েছেন।

অনুরাগ কাশ্যপও এই অভিযোগের জবাব দিয়েছেন। অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে অনুরাগ লিখেছেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ জানাতে এত সময় লাগল?’ একইসঙ্গে তিনি এও বলেছেন, ‘আমি দু’বার বিয়ে করেছি, সেটা কী আমার অপরাধ?’ একগুচ্ছ প্রেমের কথাও স্বীকার করেছেন তিনি।

‘সাথ নিভানা সাথিয়া’ সিরিয়ালে পায়েল ঘোষকে দেখা গিয়েছিল। বলিউডে তাঁর অভিষেক ‘প্যাটেল কি পঞ্জাবি শাদি’ সিনেমায়। তবে টুইটারে অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেও পায়েল পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করেছেন কি না তা যদিও এখনও স্পষ্ট নয়। অনুরাগও এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খোলেননি। তবে যে ভাবে প্রধানমন্ত্রী, তাঁর অফিসকে ট্যাগ করে অভিযোগ জানানোর পর পরই জাতীয় মহিলা সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন, তাতে অনুরাগের ঘনিষ্ঠরা মনে করছেন, এর পিছনে নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।

The post ‘আমাকে জোর করেছিল অনুরাগ’, প্রধানমন্ত্রীর কাছে ব্যবস্থা নেওয়ার আর্জি বাঙালি অভিনেত্রীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3hTHsh2
Post a Comment (0)
Previous Post Next Post