নয়াদিল্লি : পয়লা অক্টোবর থেকে দেশ জুড়ে বদলে যাচ্ছে বেশ কয়েকটি নিয়ম। যার প্রত্যক্ষ প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনে। মাস পয়লা থেকেই নিয়ম বদলে যাওয়ায় সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ, যদি না সেই সম্পর্কে তথ্য থাকে তাঁর কাছে। তাই বিস্তারিত বিবরণ রইল এই সম্পর্কে।
বদল আসছে ব্যাংকের কিছু নিয়মে
রিজার্ভ ব্যাংক ইন্ডিয়ার তরফে বিশেষ নির্দেশ। পয়লা অক্টোবর থেকে কমতে চলেছে সুদের হার। গৃহ ঋণ, গাড়ি ঋণ বা ব্যক্তিগত ঋণে সুদের হার কমবে। এতে উপকৃত হবেন দেশের লক্ষ লক্ষ ঋণ গ্রাহক। এছাড়াও যে কর্পোরেট কর ছাড়ের কথা জানানো হয়েছিল, তাও জারি করা হচ্ছে ১লা অক্টোবর থেকেই।
ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে বদল আনা হয়েছে
বিশেষ নিয়ম জারি করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। এই নিয়ম লাগু হচ্ছে পয়লা অক্টোবর থেকে। জানানো হয়েছে এবার থেকে গাড়ি চালকের সাথে ড্রাইভিং লাইসেন্স, পলিউশন সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সংক্রান্ত জরুরি কাগজপত্র না থাকলেও চলবে। একটি অনলাইন পোর্টালের মাধ্যমে পুলিশ যাবতীয় তথ্য পেয়ে যাবে বলে খবর। বিশেষ সফটওয়্যারে রেজিস্ট্রেশন নম্বর দিলেই গাড়ি সংক্রান্ত সব তথ্য পুলিশ পেয়ে যাবে।
পেট্রোল পাম্পে লাগু হচ্ছে নতুন নিয়ম
ক্রেডিট কার্ড দিয়ে পেট্রোল কিনলে বিশেষ ছাড় মেলে। তেমনই ছাড় পাওয়ার জন্য ডেবিট কার্ড বা ই ওয়ালেট দিয়েও পেট্রল কেনেন অনেকে। তবে পয়লা অক্টোবর থেকে সেই সুবিধা বন্ধ করে দেওয়া হচ্ছে। জানানো হয়েছে ক্রেডিট কার্ড দিয়ে পেট্রল কিনলে পয়লা অক্টোবর থেকে আর কোনও ছাড় পাওয়া যাবে না। তবে ডেবিট কার্ড ও ই ওয়ালেটে একই সুবিধা মিলবে।
ফেসবুকের নতুন নিয়ম চালু এদিন
ভুয়ো খবরে রাশ টানতে কড়া ফেসবুক। পয়লা অক্টোবর থেকেই চালু হচ্ছে সেই নতুন নিয়ম। এই সোশ্যাল মিডিয়া জানিয়ে দিয়েছে ফেসবুক পেজে যদি সংস্থার স্বার্থ হানিকর কোনও কনটেন্ট প্রকাশিত হয়, তবে তা মুছে দেওয়া হবে ব্যবহারকারীকে না জানিয়েই। অন্যদিকে জানানো হয়েছে কী ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে একই মেসেজ পাঁচজনের বেশি কাউকে পাঠানো যাবে না।
The post পয়লা অক্টোবর থেকেই বদলে যাচ্ছে একাধিক নিয়ম, প্রভাব পড়বে মানুষের জীবনে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/36i8mwN