নয়াদিল্লি: পোস্ট অফিস সিনিয়র সিটিজেন স্কিম বা পোস্ট অফিস এসসিএসএস। নিজের বিনিয়োগ সুরক্ষিত রাখার ভালো প্রকল্প এটি। যেখানে সুদের হার ৭.৪ শতাংশ। এই প্রকল্পে যেমন ভালো রিটার্ন, তেমনি সঞ্চয়ের নিরাপত্তা রয়েছে। এই পরিস্থিতিতে ভালো রিটার্ন সাথে নিরাপত্তা সব সঞ্চয়ে মেলে না।
সেই দিক থেকে দেখতে গেলে পোস্ট অফিসের স্কিমটি বেশ লাভজনক। যে কোনও অবসরপ্রাপ্ত ব্যক্তি, যার বয়স ৬০-এর ওপরে, তাঁরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এছাড়াও যাঁরা স্বেচ্ছাবসর নিয়েছেন, তাঁরাও প্রকল্পের সুবিধা নিতে পারেন।
এই প্রকল্পে সর্বনিম্ন এক হাজার টাকা জমা রাখা যায়। সর্বোচ্চ টাকা জমা রাখার পরিমাণ হতে পারে ১৫ লক্ষ। যৌথ ভাবেও টাকা বিনিয়োগ করা যায় এখানে। সেক্ষেত্রে স্বামী ও স্ত্রী একসঙ্গে ৩০ লক্ষ টাকা জমা রাখতে পারেন। প্রকল্পের মেয়াদ ৫ বছর।

এই প্রকল্পে ৮০সি ধারায় মেলে আয়কর ছাড়। যদি ১০ লক্ষ টাকা এই প্রকল্পে রাখা যায়, তবে পাঁচ বছর পরে নিশ্চিত ভাবে ১৪ লক্ষ টাকা রিটার্ন মেলে। মেয়াদ পূর্ণ হলে ওই গ্রাহক ১৪,২৮,৯৬৪ টাকা হাতে পাবেন। ফলে ৪,২৮,৯৬৪ টাকার লাভ মেলে এই প্রকল্পে।
কীভাবে আবেদন করবেন
পোস্ট অফিস সিনিয়র সিটিজেন স্কিম বা পোস্ট অফিস এসসিএসএস প্রকল্পে আবেদন করার পদ্ধতি রয়েছে। নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে কথা বলতে পারেন সংশ্লিষ্ট কর্মীদের সাথে। অথবা পোস্ট অফিসের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এর বিস্তারিত তথ্য পেতে পারেন।
The post ৫ বছরে হাতে ১৪ লক্ষ , পোস্ট অফিসের দারুণ স্কিম appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3n9cg15