যেখানে বৃষ্টি সেখানেই স্বস্তি, শুকনো অঞ্চলে জারি অস্বস্তি

স্টাফ রিপোর্টার , কলকাতা : উত্তর থেকে দক্ষিণ রাজ্যের যেখানেই বৃষ্টি হয়েছে সেখানেই তাপমাত্রা নেমেছে। বাকি শুকনো অঞ্চলকে গ্রাস করে থেকেছে অস্বস্তিকর গরম। মূলত দক্ষিণবঙ্গের জেলায় গত দিন দিন ধরে ব্যাপক অস্বতিকর আবহাওয়া বর্তমান ছিল। মঙ্গলবার হঠাৎ করেই আমূল পরিবর্তন হয় আবহাওয়ার। তবে সেটাও সর্বত্র হয়নি। তার প্রমান জেলায় জেলায় পারদের ফারাক।

দেখা যাচ্ছে আসানসোলে গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ২৭.০, বহরমপুরে ২৬.৪, ক্যানিংয়ে ২৭.০, কাঁথিতে ২৬.৫, দিঘায় ৩০.২, পানাগড়ে ২৮.৫, শ্রীনিকেতনে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা। দেখা গিয়েছে এই সমস্ত অঞ্চলে একটুও বৃষ্টি হয়নি। কলকাতা , মেদিনীপুর, হলদিয়া, ব্যরাকপুর মাত্র এই চার অঞ্চলে বৃষ্টির রেকর্ড দিয়েছে হাওয়া অফিস। এই অঞ্চলে বৃষ্টি হয়েছে যথাক্রমে ১৪.৮, ১৩.৬, ২৫.১, ২৪.৪ মিলিমিটার। এই সমস্ত অঞ্চলে গড় পারদ ২৪ ডিগ্রি সেলসিয়াস। ফারাক প্রায় তিন থেকে চার ডিগ্রির।

মঙ্গলবার ভোর থেকেই দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি হয় ৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেশি বৃষ্টি হয়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয় পশ্চিমের জেলাগুলিতে। বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ-সহ ওই বৃষ্টিপাত হয় বলে জানায় হাওয়া অফিস। নিম্নচাপ আরও সরে এখন পশ্চিম রাজস্থান ও পাকিস্তানের উপর প্রভাব বিস্তার করেছে। এটি আরও উত্তরে সরে শক্তি হারিয়ে ফেলবে।মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ এই নিম্নচাপ এলাকা থেকে মথুরা হয়ে হিমালয়ের পাদদেশ এলাকা পর্যন্ত বিস্তৃত। মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ উত্তরবঙ্গ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত। উত্তর-দক্ষিণ অক্ষরেখা রয়েছে তামিলনাড়ু উপকূল বরাবর। এই সিস্টেম গুলির প্রভাবে আগামী দু-তিন দিন উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি, দক্ষিণের কর্ণাটক, কেরল, তামিলনাড়ু এবং পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

The post যেখানে বৃষ্টি সেখানেই স্বস্তি, শুকনো অঞ্চলে জারি অস্বস্তি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3bjo9fb
Post a Comment (0)
Previous Post Next Post