হাওড়া: আলু, কাঁচা সবজি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার সকালে হাওড়ায় রামরাজাতলা বাজারে প্রতিবাদ সভা করল হাওড়া জেলা আইএনটিইউসি ও যুব কংগ্রেস। সভার পর এদিন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কুশপুতুল দাহ করা হয়।
এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন হাওড়া জেলা যুব কংগ্রেসের সহ সভাপতি বিশ্বজিৎ সরকার, হাওড়া দক্ষিণ যুব কংগ্রেসের সভাপতি রঞ্জিত দেবনাথ, বালি যুব কংগ্রেসের সভাপতি সত্যম বাগানি, হাওড়া জেলা যুব আইএনটিইউসি’র চেয়ারম্যান প্রভাত সাউ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
হাওড়া জেলা কংগ্রেসের সম্পাদক শংকর পাছাল বলেন, “আলুর দাম নিয়ন্ত্রণ করতে টাক্স ফোর্স গঠন করা হয়েছে,কমিটি গঠন করা হয়েছে। দশ বারো টাকা কিলো আলু কেন আমরা চল্লিশ-পঞ্চাশ টাকায় কিনবো। বিধানসভা নির্বাচনের আগে জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে । এটা সম্পূর্ণ পরিকল্পনামাফিক । বিধানসভা নির্বাচনের আগে টাকা তোলার জন্য এটা করা হচ্ছে।ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিচ্ছে ।এর প্রতিবাদ জানাচ্ছি আমরা। আমরা খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।”
অপরদিকে হাওড়া জেলা আইএনটিইউসির কার্যকরী সভাপতি তথা যুব কংগ্রেসের সহ সভাপতি বিশ্বজিত সরকার জানান, “আলুসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে । তার জন্য বাজারে খুচরো ব্যবসায়ীদের উপর অত্যাচার করা হচ্ছে,তাঁদের ভয় দেখানো হচ্ছে । কিন্তু পাইকারি ব্যবসায়ীদের কিছু বলা হচ্ছে না। এ ব্যাপারে খাদ্যমন্ত্রী পুরোপুরি ব্যর্থ ।তাই আমরা এদিন খাদ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করেছি ও তাঁর পদত্যাগ দাবি করছি। পাশাপাশি আমাদের আরও দাবি আলুসহ অন্যান্য আরও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে আনতে হবে। তা না হলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবো।”
The post আলু সহ কাঁচা সবজি অগ্নিমূল্য, খাদ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করল যুব কংগ্রেস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/322lBPI