নয়াদিল্লি: মহাকাশে একেরপর এক রেকর্ড স্থাপন করছে ইসরো। এরই মধ্যে ফের একটি বড় লক্ষ্য বেছে নিয়েছে ভারতীয় মহাকাশ সংস্থা। জানা যাচ্ছে ২০২১ সালের শুরুতে চাঁদের উদ্দেশ্যে চন্দ্রযান ৩ মিশন শুরু করছে ভারত। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং রবিবার এই তথ্য জানিয়েছেন।
আপাতত জানা গিয়েছে চন্দ্রযান ৩ -তে ‘অরবিটার’ থাকবে না তবে এতে একটি ‘ল্যান্ডার’ এবং ‘রোভার’ থাকবে।গত বছরের সেপ্টেম্বরে চন্দ্র পৃষ্ঠে চন্দ্রযান-২ এর ‘হার্ড ল্যান্ডিং’-এর পরে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চলতি বছরের শেষের দিকে আরও একটি মিশনের পরিকল্পনা করেছিল। তবে করোনা ও লকডাউনের জেরে ইসরোর অন্য প্রোজেক্টের মতো চন্দ্রযান ৩-এর নানান পরিকল্পনাও পিছিয়ে গিয়েছে।
বলা হয়েছে, চন্দ্রযান ৩ আসলে চন্দ্রযান ২ এরই পুনঃ মিশন। আশা করা হচ্ছে ২০২১ সালের শুরুর দিকে এই মিশন শুরু করা হবে। সেক্ষত্রে হাতে সময় আর কয়েক মাস মাত্র।
গত বছরের ২২ জুলাই চন্দ্রযান ২ মিশন শুরু হয়েছিল। এটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের পরিকল্পনা করা হয়েছিল। সব ঠিক থাকলেও একেবারে অন্তিম মুহূর্তে বলা যায় তীরে এসে তরী ডোবে। তবে ল্যান্ডার বিক্রম ৭ সেপ্টেম্বর চন্দ্র পৃষ্ঠে ‘হার্ড ল্যান্ডিং’ করে। ফলে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কোটি কোটি ভারতবাসীর স্বপ্ন। তবে চন্দ্রযান ২ এর অরবিটার এখনও ভালো কাজ করছে ও তথ্য প্রেরণ করছে।
তবে চন্দ্রযান ৩ এর পাশাপাশি ইসরো কাজ করে চলেছে মিশন ‘গগনযান’ নিয়ে। এটি ভারতের তরফে মানুষকে পাঠানোর প্রথম মিশন। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, করোনার জেরে এই কাজে কিছুটা বাধা এলেও ২০২২ সালের শেষের দিকে এই মিশনের প্রস্তুতি শেষ করার চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে।
The post ফের নেওয়া হচ্ছে প্রস্তুতি, কবে চন্দ্রযান ৩ মিশন শুরু করছে ভারত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2F4C797