করোনার বিরুদ্ধে লড়াইয়ে দক্ষিণবঙ্গকে টেক্কা দিচ্ছে উত্তরবঙ্গ

কলকাতা: দেশের অন্য রাজ্যগুলির পাশাপাশি বাংলাতেও চোখ রাঙাচ্ছে করোনা। প্রতিদিন ৩ হাজার বা তারও বেশি সংখ্যায় মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছেন। তবে দক্ষিণবঙ্গের চেয়ে উত্তরবঙ্গের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। দৈনিক সংক্রমণ ও সুস্থতার নিরিখেও দক্ষিণবঙ্গকে টেক্কা দিয়েছে উত্তরবঙ্গ।

রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গে করোনার প্রকোপ দক্ষিণের তুলনায় কম। করোনায় মৃত্যুহারও দক্ষিণবঙ্গের তুলনায় বেশ কম উত্তরে। রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩৫ হাজার। যার মধ্যে ৩০ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ ইতিমধ্যেই করোনামুক্ত হয়েছেন। অন্যদিকে, দক্ষিণবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮৩ হাজারের বেশি।

করোনায় মৃত্যুহারেও এগিয়ে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩১২ জনের। দক্ষিণবঙ্গে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩,৯৩০। পশ্চিমবঙ্গে প্রতিদিন হাজার-হাজার মানুষ নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন। তবে সুস্থও হচ্ছেন অনেকে।

শুক্রবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লক্ষ ১৮ হাজার ৭৭২। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ২৪২। রাজ্যে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়েছেন মোট ১ লক্ষ ৯০ হাজার ২১ জন। বাংলায় করোনায় সুস্থতার হার বেড়ে ৮৬.৮৬ শতাংশ।

গোটা দেশেই করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি। আবারও দেশে একদিনে ৯০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হলেন। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বারোশোরও বেশি মৃত্যু হয়েছে। লাগামছাড়া সংক্রমণে ত্রস্ত দেশ। রাজ্যে-রাজ্যে ছড়াচ্ছে সংক্রমণ। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এবার ৫৩ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল।

সংক্রমণ কমার লক্ষ্ণণই নেই। দেশজুড়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩ হাজার ৩৩৭ জন নতুন করে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হলেন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১২৪৭ জনের মৃত্যু হয়েছে।

গোটা দেশে শনিবার সকাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৩ লক্ষ ৮ হাজার ১৫ জন। এর মধ্যে করোনা অ্যাক্টিভ কেস ১০ লক্ষ ১৩ হাজার ৯৬৪টি। অর্থাৎ শনিবার সকাল পর্যন্ত ৪২ লক্ষ ৮ হাজার ৪৩২ জন করোনামুক্ত হয়েছেন। দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮৫ হাজার ৬১৯।

The post করোনার বিরুদ্ধে লড়াইয়ে দক্ষিণবঙ্গকে টেক্কা দিচ্ছে উত্তরবঙ্গ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3cdQHXW
Post a Comment (0)
Previous Post Next Post