টার্গেট ‘আত্মনির্ভর বিহার’, নির্বাচনী প্রচার চালাতে ডিজিট্যাল প্ল্যাটফর্মকেই অস্ত্র বানাচ্ছে নীতিশের দল

পাটনা: বিহারে ক্ষমতায় আছে জনতা দল ইউনাইটেড। নির্বাচনের জয় পেতে নীতিশ কুমারের হাত শক্ত করেছে হিন্দুস্থানি আওয়াম মোর্চা (সেক্যুলার)। এবার করোনা আবহে বিহারবাসীর কাছে পৌঁছে যেতে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নির্বাচনী প্রচারে নামছেন নীতিশ কুমার।

সূত্রের খবর, সেপ্টেম্বর মাসের ৬ তারিখ উদ্বোধন করবেন নীতিশ কুমার। “jdulive.com” উদ্বোধন করবেন তিনি। ভার্চুয়াল র‍্যালি এই প্ল্যাটফর্মের মাধ্যমে করা হবে বলেও জানা গিয়েছে দলীয় সূত্রে।

নীতিশ কুমার এই প্রচারে থাকবে ‘জন সংবাদ’ যেখানে এই প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রথম বক্তব্য রাখবেন। অক্টোবর-নভেম্বর মাসেই বিহার নির্বাচন হবে বলে জানা গিয়েছে।

করোনা আবহে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যেতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেডিইউ প্রায় রাজ্যের ১০ লাখ মানুষের কাছে একসঙ্গে সরাসরি পৌঁছে যেতে পারবে বলেই মনে করা হচ্ছে।

এছাড়াও ফেসবুক, ট্যুইটার, ইউটিউবে নিউজ চ্যানেলের লাইভ সেশনগুলিকেও সম্প্রচার করা হবে। এনডিএ পার্টনার বিজেপিকে সাধারণত যেকোনও কাজে ব্যপকহারে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে দেখা যায়।

বিহার নির্বাচনে জোট করেই লড়বে বিজেপি। পুরনো সম্পর্ক ফিরিয়ে এনে এনডিএ শরিক দলগুলির সঙ্গে ফের গাটছরা বেধেছে ভারতীয় জনতা পার্টি। এবার মোদী সরকারের হাত শক্ত করে আত্মনির্ভর বিহার গড়তে দুই এনডিএ দলের সঙ্গে তে এবার হিন্দুস্থানি আওয়াম মোর্চা (সেক্যুলার) এনডিএ-তে যোগদান করেছে।

এলজিপি-জেডিইউয়ের সঙ্গে জোট বেঁধে বিধানসভা নির্বাচনে লড়বে গেরুয়া শিবির। নীতিশ কুমারের নেতৃত্বে লড়াই করবে বিজেপি। এবার সেইদলের সঙ্গেই লড়বে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝির হিন্দুস্থানি আওয়াম মোর্চা (সেক্যুলার)। বৃহস্পতিবার এনডিএ-তে নাম লিখিয়েছে হিন্দুস্থানি আওয়াম মোরচা।

২৪৩টি আসনে লড়াই হবে বিহার বিধানসভা নির্বাচনে। অন্যদিকে, বিজেপি এবং জেডিইউ-এর টার্গেট দলিত ভোট ব্যাংক। মাঝির মাধ্যমে সেখানে পৌঁছে যাওয়া আরও সহজ। বিহারে মোট ৭,২১,৪০,৯৪৫ ভোটার আছে। তাঁদের মধ্যে ১৫ শতাংশ দলিত এবং মহাদলিত, ১৭ শতাংশ মুসলিম এবং ৫০ শতাংশ ওবিসি, ১৯ শতাংশ আপার কাস্ট অর্থাৎ জেনারেল এবং ২ শতাংশ আদিবাসী।

মাঝির পাশাপাশি, রাম বিলাস পাসোয়ান এবং অন্যান্য নেতারা দলিত এবং মহাদলিত কমিউনিটির অংশ। পাসওয়ান ক্যাম্প গত কয়েদিন ধরেই বিহার নির্বাচনের জমি তাতিয়ে বিজেপির বিরোধিতার সুর ধরলেও তাকে কার্যত গুরুত্ব দিতে চাইছেন না সভাপতি। বিহার নির্বাচনে বিজেপি থেকে নয়, বরং জেডিইউ থেকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে সামনে রাখা হবে বলে এদিন অবস্থান স্পষ্ট করে বিজেপি।

অগাস্টের ২২ এবং ২৩ তারিখ যে পি নাড্ডার নেতৃত্বে একটি ভার্চুয়াল মিটিঙয়ে বিহারে জোট বেঁধে লড়াইয়ের কথা ঘোষণা করেছে বিজেপি। নির্বাচন কমিশন অগাস্টের ২১ তারিখ কোভিড-১৯ আবহে নির্বাচনের কথা ঘোষণা করেছেন।

The post টার্গেট ‘আত্মনির্ভর বিহার’, নির্বাচনী প্রচার চালাতে ডিজিট্যাল প্ল্যাটফর্মকেই অস্ত্র বানাচ্ছে নীতিশের দল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/358cvTl
Post a Comment (0)
Previous Post Next Post