হালকা বৃষ্টিতে স্বাভাবিকের নীচেই রইল শহরের পারদ

স্টাফ রিপোর্টার , কলকাতা : স্বস্তিদায়ক আবহাওয়া বর্তমান রয়েছে কলকাতায়। আজ রবিবারও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, তেমনই তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা থাকছে বেলার দিকে। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩২ থেকে সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

রবিবার সকাল পর্যন্ত ০.৪ মিলিমিটার বৃষ্টি হয় কলকাতায়। গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমান .০৭ মিলিমিটার। ১.৩ মিলিমিটার বৃষ্টি হয় দমদমে, ১.৬ মিলিমিটার বৃষ্টি হয় সল্টলেকে। বৃষ্টিতে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকই ছিল শনিবার। যা ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৭৭ শতাংশ।

শনিবার সকাল পর্যন্ত ১৩ মিলিমিটার বৃষ্টি হয় কলকাতায়। ৫ মিলিমিটার বৃষ্টি হয় দমদমে, ৫ মিলিমিটার বৃষ্টি হয় সল্টলেকে। বৃষ্টিতে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম হয়েছে শুক্রবার। যা ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৮১ শতাংশ।

শুক্রবার সকাল পর্যন্ত ৭.৩ মিলিমিটার বৃষ্টি হয় কলকাতায়। ৫ মিলিমিটার বৃষ্টি হয় দমদমে, ৫ মিলিমিটার বৃষ্টি হয় সল্টলেকে। বৃষ্টিতে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক রয়েছে, যা ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৬ শতাংশ, সর্বনিম্ন ৭৪ শতাংশ।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১১.৮ মিলিমিটার বৃষ্টি হয় কলকাতায়। গত ২৪ ঘণ্টায় শহরে ১৫ মিলিমিটার বৃষ্টি হয়। ৬.৬ মিলিমিটার বৃষ্টি হয় দমদমে, ৭.৭ মিলিমিটার বৃষ্টি হয় সল্টলেকে। বৃষ্টিতে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে যায়। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কম ছিল। ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস , যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৯ শতাংশ, সর্বনিম্ন ৮৮ শতাংশ।

হাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী দেখা যাচ্ছে শহরে ২৮.৫ মিলিমিটার বৃষ্টি হয় বুধবার সকাল থেকে। ১০.৭ মিলিমিটার বৃষ্টি হয় দমদমে, ৪.২ মিলিমিটার বৃষ্টি হয় সল্টলেকে। হাওড়াতেও ঝেঁপে বৃষ্টি হয়। তবে এর পরিমাণ কত তা হাওয়া অফিস জানা যায়নি। বলা যেতে পারে এই তিন জেলার থেকেও হাওড়া শহরাঞ্চলে ব্যাপক বৃষ্টি হয়। কলকাতার তাপমাত্রা নামে স্বাভাবিকের নীচে। সৌজন্যে ওই বৃষ্টি। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম ছিল। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা কমেছিল। ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস , যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৯ শতাংশ, সর্বনিম্ন ৭৬ শতাংশ।

The post হালকা বৃষ্টিতে স্বাভাবিকের নীচেই রইল শহরের পারদ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3mUKpBo
Post a Comment (0)
Previous Post Next Post