BREAKING: চার মিলিয়নের গণ্ডী পার, সংক্রমণের রেকর্ডে বিশ্বের তৃতীয় দেশ ভারত

নয়াদিল্লি: সংক্রমণের সংখ্যায় চার মিলিয়ন বা ৪০ লক্ষের গণ্ডী পেরোল ভারত। আমেরিকা ও ব্রাজিলের পর সংক্রমণের রেকর্ডে বিশ্বের তৃতীয় দেশ ভারত।

প্রত্যেকদিন প্রায় ১০ লক্ষ টেস্ট হচ্ছে দেশ জুড়ে। আর তার সঙ্গেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৬,৪৩২।

এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪০,২৩,১৭৯। শেষ ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যা ১০৮৯। মৃতের সংখ্যা গিয়ে পৌঁছল ৬৯,৫৬১ -তে। ৩১ লক্ষ মানুষ সুস্থ হয়ে উঠেছেন।

অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। দেশর মোট আক্রান্তের ৬২ শতাংশই এই পাঁচ রাজ্য থেকে।

এরই মধ্যে নতুন উদ্বেগের কথা বললেন এইমস চিফ ড. রণদীপ গুলেরিয়া।

‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ভারতের কোনও কোনও জায়গায় করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে।

সেকেন্ড ওয়েভের প্রশ্নে তিনি জানান, ভারতের কোনও কোনও জায়গায় সেকেন্ড ওয়েভ দেখা গিয়েছে। নতুন করে আক্রান্তের হার বাড়ছে সেসব জায়গায়। আর তার কারণ কী হতে পারে, সেকথাও উল্লেখ করেছেন তিনি।

ড. গুলেরিয়া বলেন, এর পিছনে একাধিক কারণ থাকতে পারে। প্রথম টেস্টিং অনেক বাড়ানো হয়েছে। প্রত্যেকদিন প্রায় ১০ লক্ষ টেস্টিং হচ্ছে, ফলে, যেসব জায়গায় বেশি টেস্টিং হচ্ছে, সেখানে আক্রান্তের সংখ্যাও বাড়ছে।

পাশাপাশি সাধারণ মানুষের সতর্কতার অভাবের কথাও উল্লেখ করেন। বলেন, প্রথম দিকে মানুষ যে সতর্কতা অবলম্বন করছিল, এখন আর তা করছে না। অনেকেই ধৈর্য হারিয়েছে। দিল্লির অনেক জায়গায় মানুষ মাস্ক পরছে না, ভিড় বা জমায়েত তৈরি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

The post BREAKING: চার মিলিয়নের গণ্ডী পার, সংক্রমণের রেকর্ডে বিশ্বের তৃতীয় দেশ ভারত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3h2XmVC
Post a Comment (0)
Previous Post Next Post