মুম্বই: এবার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল মুম্বই। সোমবার সকাল ৮ টা বেজে ৭ মিনিট ১৯ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয় বলে জানানো হয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫। মুম্বইয়ের ১০২ কিমি উত্তরে এই কম্পন অনুভূত হয়। ঘটনায় এখনও কোনও ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়।
উল্লেখ্য, গতকালই ভূমিকম্প অনুভূত হয় মুম্বই থেকে ৯৮ কিমি উত্তরের এলাকায়। এই কম্পনের মাত্রা ছিল ২.৭। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে সকাল ৬ টা ৩৬ মিনিটে ওই কম্পন অনুভূত হয়েছিল।
চলতি মাসেই ভূমিকম্পে কেঁপে ওঠে নিকোবর দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। এর আগে ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশের উত্তর পূর্ব প্রান্ত। মধ্যরাত ২ টো ২৯ নাগাদ কম্পন অনুভূত হয় মণিপুরের উখরুল এলাকার কাছাকাছি এলাকায়।রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১।
অগস্টে ভূমিকম্পে কেঁপে ওঠে প্রতিবেশী রাজ্য অসম। তীব্র না হলেও মৃদু ভাবে কম্পন অনুভূত হয়েছে অসমের তেজপুরের কাছাকাছি এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪।
অগস্টে কম্পন অনুভূত হয় বাংলাতেও। শিল্পশহর দুর্গাপুরে বুধবার সকালে এই কম্পন অনুভূত হয়। যদিও রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১ ম্যাগনিটিউড। এর আগে ২১ অগস্ট শুক্রবার সকালে কম্পন অনুভূত হয় পুরুলিয়ার রঘুনাথপুর এলাকায়। সেই ভূমিকম্পের তীব্রতা অবশ্য বেশি ছিল না।
২০২০-তে বারেবারে ভূমিকম্প আঘাত হেনেছে গোটা দেশে। শুধু অগস্ট মাসেই দেশজুড়ে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ছোটখাটো ভূমিকম্প কোনও বড়সড় ভূমিকম্পের ইঙ্গিত। ফলে বাড়ছে চিন্তা। আশঙ্কিত মানুষজন।
The post BREAKING: ভূমিকম্পে কেঁপে উঠল মুম্বই, সাতসকালে আতঙ্ক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ZcEPAh