নয়াদিল্লি: আন্তর্জাতিক মোবাইলের বাজারে রয়েছে একাধিক জনপ্রিয় ব্র্যান্ড। সেই সকল ব্র্যান্ড করোনা পরিস্থিতির মধ্যেও নিয়ে এসেছে একের পর এক সিরিজ। তবে এবারে সেই সকল ব্র্যান্ডকে কড়া প্রতিযোগিতাতে ফেলার জন্য এবারে নয়া পদক্ষেপ নিতে চলেছে স্যামসং। জানা গিয়েছে এবারে গ্রাহকদের জন্য তারা আনতে চলেছে নতুন গ্যালাক্সি এফ সিরিজের ফোন।
দক্ষিণ কোরিয়ান কোম্পানি স্যামসং ইতিমধ্যেই জনপ্রিয় সাধারণের কাছে। ইতিমধ্যে ভারত সহ আন্তরজাতি বাজারে তারা নিয়ে এসেছে নিত্য নতুন মডেলের একাধিক ফোন। তবে অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতাতে কিছুটা হলেও থমকে গিয়েছিল স্যামসং।
আর সেই কারণেই মনে করা হচ্ছে এবারে তারা আনতে চলেছে এই নতুন সিরিজের ফোন। যার ফলে মনে করা হচ্ছে গ্রাহকদের কাছে ফের জনপ্রিয় হয়ে উঠবে স্যামসং। জানা গিয়েছে এই সিরজের ফোনের দাম হবে ১৫ থেকে ২০ হাজারের মধ্যে। পাশপাশি এই ফোনে গুরুত্ব পাবে ক্যামেরা। জানা গিয়েছে আগামী মাসেই লঞ্চ হতে পারে এই ফোন। মনে করা হচ্ছে প্রাথমিক ভাবে এই ফোন আসবে অনলাইনেই। সেখান থেকে গ্রাহকেরা কিনতে পারবেন।
ইতিমধ্যয়েই ফোন সংক্রান্ত বিস্তারিত তথ্য সামনে আসেনি।তবে মনে করা হচ্ছে দ্রুত এই ফোনের টিজার লঞ্চ করা হবে। সেখান থেকেই বোঝা যাবে কি ধরনের ফিচার থাকবে এই ফোনে।
পাশাপাশি মনে করা হচ্ছে আগামী সপ্তাহেই রয়েছে স্যামসং এর ইভেন্ট। সেখানেই এই ফোনের প্রথম লুক লঞ্চ করা হতে পারে। পাশপাশি মনে করা হচ্ছে সাধারণ গ্রাহকদের কথা ভেবে এই ফোনে বিশেষ গুরুত্ব পাবে ব্যাটারি। এখন অপেক্ষা এই ফোনের আত্মপ্রকাশের।
The post অন্যান্য সংস্থাকে টেক্কা দিতে বাজারে হাজিস Samsung F series appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/32Njxv2