পুলিশের ৪০হাজার অ্যাকাউন্ট Axis থেকে সরছে HDFC ব্যাংকে

মুম্বই: মুম্বই পুলিশের ৪০,০০০ কর্মীর ব্যাংকের স্যালারি অ্যাকাউন্ট সরছে অ্যাক্সিস ব্যাংক থেকে এইচডিএফসি ব্যাংকে। অ্যাক্সিস ব্যাংকের এই স্যালারি অ্যাকাউন্ট থাকার আগে রাজ্য সরকারের নীতি অনুসারে তা থাকত স্টেট ব্যাংকে। কিন্তু দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বাধীন সরকারের আমলেও সরকারি কর্মচারীদের এইরকম স্যালারি অ্যাকাউন্ট সরে যায় অ্যাক্সিস ব্যাংকে।

নাগপুরের এক অ্যাক্টিভিস্ট মণীশ জবলপুরে গত অগাস্টে এই বিষয়ে পিটিশন করে এনফর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে । সেই পিটিশনে দাবি করা হয় এই ব্যাংক অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া হয়েছে ফড়নবিশের নির্দেশে যেহেতু তার স্ত্রী অমরুতা ফড়নবিশ হলেন অ্যাক্সিস ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এবং পশ্চিমাঞ্চলের কর্পোরেট হেড।

এই ঘটনা জানাজানি হতেই গত ডিসেম্বর মাসেই টুইট এবং পাল্টা টুইট হতে দেখা যায় অমরুতা ফড়নবিশ এবং বেশ কিছু শিবসেনা কর্মীদের মধ্যে। তারপর এই সরকার সিদ্ধান্ত নেয় রাজ্যের পুলিশ কর্মীদের স্যালারি অ্যাকাউন্ট সরিয়ে নেওয়া হবে অন্য ব্যাংকে।

উদ্ভব ঠাকরে নেতৃত্বাধীন সরকার ঘোষণা করেছিলেন, এই অ্যাকাউন্টগুলি কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সরিয়ে দেওয়া হবে যাতে অ্যাকাউন্ট হোল্ডারদের টাকা অনেক সুরক্ষিত থাকে।

তবে শেষমেষ কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সরিয়ে দেওয়ার বদলে তা সরানো হচ্ছে এইচডিএফসি ব্যাংকে। গত বৃহস্পতিবার ৪০,০০০ কর্মীকে প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য।

মুম্বই পুলিশের অ্যাক্সিস ব্যাংকের সঙ্গে চুক্তির মেয়াদ ২০২০ সালের ৩১ জুলাই শেষ হয়েছে। তারপর বিভিন্ন আগ্রহী ব্যাংকে দরপত্র জমা দিতে বলা হয়েছিল। বিভিন্ন ব্যাংক যেসব সুবিধা দেবে বলে জানিয়েছিল তাদের মধ্যে এইচডিএফসি ব্যাংক সবথেকে ভালো অফার দিচ্ছে বলে ওই ব্যাংকটিকে গ্রহণ করা হয়েছে।

মুম্বই পুলিশের জয়েন্ট কমিশনার রাজকুমার ভাটকর জানিয়েছেন, কর্মীদের এই ব্যাংক অ্যাকাউন্ট ট্রানস্ফার প্রক্রিয়া শেষ করার জন্য বলা হয়েছে এবং এইচডিএফসি ব্যাংক নির্বাচন করা হয়েছে যেহেতু সবচেয়ে ভালো অফার দিচ্ছে ‌।

The post পুলিশের ৪০হাজার অ্যাকাউন্ট Axis থেকে সরছে HDFC ব্যাংকে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HuHL5f
Post a Comment (0)
Previous Post Next Post