১০ হাজার ফুট উঁচুতে বিশ্বের সবথেকে বড় টানেল উদ্বোধন করলেন মোদী

নয়াদিল্লি: ১০,০০০ ফুট উচ্চতায় বিশ্বের সবথেকে বড় টানে। শনিবারই সেই টানেল উদ্বোধন করলেন মোদী।

এদিন নরেন্দ্র মোদীর সঙ্গে মানালিতে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ও সেনাপ্রধান এমএ নারাভানে।

রোটাং পাসে কাজ করার সময় পাওয়া যায় বছরে মাত্র ৪ থেকে ৫ মাস। প্রবল ঠান্ডা ও বরফের জন্য বছরের বাকি সময় বন্ধই থাকে এই পথ। এই টানেল চালু হলে সারা বছরই যাতায়াত করা সম্ভব হবে মানালি-লে হাইওয়েতে। তবুও ভারতীয় ইঞ্জিনিয়ারিংয়ের এক অদ্ভূত নিদর্শন এই অটল টানেল।

১০ হাজার ফুট উচ্চতায় এই ধরনের কাজ যথেষ্ট কঠিন বলেই জানিয়েছেন নির্মানকারী সংস্থার আধিকারিকরা। প্রতি ৫০০ মিটার অন্তর রয়েছে বেরিয়ে যাওয়ার সুড়ঙ্গ। রয়েছে অগ্নি নির্বাপণ ব্যবস্থা।

টানেলের ভিতরে আগুন লাগলেও যাতে দ্রুত ভিতরে আটকে থাকা মানুষদের বের করে আনা যায় তারও ব্যবস্থা রয়েছে। টানেলটি চওড়া সাড়ে দশ মিটার। রাস্তার দুপাশে ১ মিটার করে ফুটপাত তৈরি করা হয়েছে। এই টানেলটি মানালি থেকে লে শহরের দূরত্ব ৪৬ কিলোমিটার কমিয়ে দেবে।

ফলে পাহাড়ি রাস্তায় প্রায় ৪ ঘন্টা সময় কমে যাবে। সামরিক দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ এই টানেল। লাদাখে ভারত-চিন সীমান্ত উত্তেজনার মধ্যে সেনা ও সেনাবাহিনীর রসদ আরও দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে।

The post ১০ হাজার ফুট উঁচুতে বিশ্বের সবথেকে বড় টানেল উদ্বোধন করলেন মোদী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/33p6AYF
Post a Comment (0)
Previous Post Next Post