জঙ্গিরা আত্মসমর্পণ করুক, জীবনে ফেরার সুযোগ দিচ্ছে ভারতীয় সেনা : রিপোর্ট

নয়াদিল্লি : সমাজের মূল স্রোতে ফিরুক জঙ্গি দলে নাম লেখানো কাশ্মীরি যুবকরা। ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করুক তাঁরা। তাঁদের সামনে থাকবে সুস্থ জীবনে ফেরার সুযোগ। এক বিবৃতিতে এমনই জানিয়েছে ভারতীয় সেনা। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে যেসব নব্য জঙ্গি দলে যোগ দিয়েছে, তাঁরা ফিরে আসুক।

সেনা সূত্রে খবর জম্মু কাশ্মীরে অনুপ্রবেশ করার জন্য সীমান্তের ওপারে তৈরি হয়েছে ২৫০ থেকে ৩০০ জঙ্গির দল। চিনার কর্পসের জিওসি লেফটেন্যান্ট জেনারেল বিএস রাজু জানান পাক অধিকৃত কাশ্মীর থেকে অনুপ্রবেশের আশংকা রয়েছে। তাঁরা তৈরি রয়েছে লঞ্চপ্যাডে। তবে ভারতীয় সেনা তাদের আরও একটা সুযোগ দিতে তৈরি।

আত্মসমর্পণ করলে জীবনে ফেরার সুযোগ থাকবে জঙ্গিদের কাছে, এমনই জানিয়েছে সেনা। মগজ ধোলাই করে যে সব জঙ্গিদের তৈরি করা হয়েছে, বা যারা সদ্য জঙ্গি সংগঠনে নাম লিখিয়েছে, এমন যুবকদের ফিরে আসতে অনুরোধ করেছে ভারতীয় সেনা।

বি এস রাজু বলেন কাশ্মীরের পরিস্থিতি বদলাচ্ছে। ধীরে ধীরে শান্ত হচ্ছে কাশ্মীর। মানুষ ঠিক আর ভুল বুঝতে পারছেন। কাশ্মীরি যুবকরাও নিজেদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য পথ বেছে নিচ্ছেন। তবু কিছু যুবক ভুল পথে পা বাড়ানোয় সেনা তাদের সাহায্য করতে ইচ্ছুক।

দিন কয়েক আগেই দেখা যায়, যৌথ বাহিনীর অভিযানের সময় এক জঙ্গির হদিশ পায় সেনাবাহিনী। ভিডিওতে দেখা যায় বন্দুক হাতে এক সেনা অফিসারকে। কিছুক্ষণ পরে বাগানের ভিতর থেকে দু’হাত উপরে তুলে এগিয়ে আসতে দেখা যায় ওই জঙ্গিকে। সেই সময় সেনা অফিসারকে উপস্থিত বাকি সেনাকর্মীদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘‘কেউ গুলি চালাবে না।’’

জানা যায় ওই জঙ্গির নাম জাহাঙ্গির ভাট। সেনা অফিসার ওই জঙ্গিটিকে জল দেওয়ারও নির্দেশ দেন।

সেনার তরফে জানানো হয়, জাহাঙ্গির গত ১৩ অক্টোবর থেকে নিরুদ্দেশ ছিল। তার পরিবার তাকে খুঁজছিল। একই দিনে দু’টি একে-৪৭ নিয়ে এক স্পেশাল পুলিশ অফিসারও পলাতক হন। অবশেষে সেনার যৌথ অভিযানে সন্ধান মেলে জাহাঙ্গিরের। নিয়ম মেনে প্রথমে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়। জাহাঙ্গির আত্মসমর্পণ করতে রাজি হয়। দু’হাত তুলে এগিয়ে আসে সেনার দিকে।

The post জঙ্গিরা আত্মসমর্পণ করুক, জীবনে ফেরার সুযোগ দিচ্ছে ভারতীয় সেনা : রিপোর্ট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HE19Nt
Post a Comment (0)
Previous Post Next Post